ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল Logo ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন Logo ডোপ টেস্ট ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত Logo উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের হার বাংলাদেশের Logo আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ Logo মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এআই উন্নয়নে ধীরগতির আহ্বান, বিশ্ববাজারে প্রযুক্তি শেয়ারে ধস Logo টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত করা হবে Logo জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : মাহদী আমিন Logo স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব এজেন্সিকে কাজের সুযোগের দাবি এবি পার্টির

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের হার বাংলাদেশের

ফিফা র‌্যাংকিংয়ের ব্যবধানটা হাড়ে হাড়ে টের পেল বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান গেমসে খেলতে নেমে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারল মেয়েরা।

উত্তর কোরিয়ার কাছে ১০-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছেন মারিয়া মান্দা-আফঈদা খন্দকাররা।

নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার দেখেছে বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।

ওসাকার নাগাই স্টেডিয়ামের প্রথমার্ধেই ম্যাচের ভাগ নির্ধারিত হয়ে যায়।

বিশেষ করে ১৮ মিনিটের ব্যবধানে ৪ গোল হজম করে। শুরুটা হয় পঞ্চম মিনিটে রিয়ং জংয়ের শট থেকে। ১০ম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। সেই রেশ শেষ না হতেই উত্তর কোরিয়াকে তৃতীয় গোল এনে দেন ইউ ইয়ং।

বিরতিতে যাওয়ার আগে জোড়া গোল করেন চ্যা আন ইয়ং ও কিম কিয়ং ইয়ং।

চ্যা আনের ১৮ ও ৩৫ মিনিটের বিপরীতে ৪০ ও ৪৩ মিনিটে গোল করেন কিম কিয়ং। সবমিলিয়ে ৭-০ ব্যবধানে বিরতিতে যায় উত্তর কোরিয়া। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল হজম করে বাংলাদেশ। ৫১ মিনিটে দলের অষ্টম গোল করেন রিং সং।

৬০ মিনিটে জং কুমের বিপরীতে ৯০ মিনিটে বাংলাদেশের জালে শেষ পেরেক মারেন জিন হং।

ফিফা র‍্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া ১১ নম্বরে আছে। বিপরীতে বাংলাদেশ ১০৭। দুই দলের মধ্যে ব্যবধান ৯৬। শক্তি-সামর্থ্যে তো অবশ্যই এশিয়ান গেমসের ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।

এশিয়ান গেমসের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ম্যাচটি আগামী ১৭ সেপ্টেম্বর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের হার বাংলাদেশের

আপডেট সময় ০৩:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬