সকালের চায়ে কিংবা বাসা-বাড়ির বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে মিষ্টিজাতীয় উপাদান ব্যবহার হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে চিনি। যা ছাড়া কিছু কিছু কাজ যেন চলেই না। তবে স্বাস্থ্য সচেতন মানুষরা সাদা চিনির পরিবর্তে ব্রাউন সুগার বা লালচে কিংবা বাদামি চিনিকে বেশি স্বাস্থ্যকর মনে করেন। কিন্তু জানেন কি, রঙের পার্থক্য থাকলেও এর পুষ্টির পার্থক্য আশ্চর্যজনকভাবে কম।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিউট্রিশন কোচ নুপুর গুলাটি বাদামি ও সাদা চিনির মধ্যকার পার্থক্য জানিয়েছেন। তাহলে চিনি খাওয়ার আগে এই পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ জেনে নেয়া যাক।
বাদামি ও সাদা চিনি:
এ নিউট্রিশন কোচের মতে, বাদামি ও সাদা উভয় চিনিই সুক্রোজ দ্বারা গঠিত, যা মূলত টেবিল চিনির বৈজ্ঞানিক নাম। যা হজমের সময় গ্লুকোজ এবং এবং ফ্রুক্টোজ ভেঙে যায়। মূল পার্থক্য হলো বাদামি চিনিতে গুড় বা মোলাসেস থাকে, এটি একটি গাঢ় শরবত যা এটিকে তার বৈশিষ্ট্যপূর্ণ রং ও ক্যারামেল স্বাদ বাড়ায়।
নুপুর বলেন, যদিও গুড় অল্প পরিমাণে ক্যালসিয়াম ও আয়রনের মতো খনিজ পদার্থ যোগ করে। তবে সাধারণ পরিবেশনে এর পরিমাণ খুবই থাকে, যা থেকে উল্লেখযোগ্য কোনো স্বাস্থ্য সুবিধা পাওয়া যায় না।
বাদামি চিনি সাদা চিনির প্রায় একই পরিমাণ ক্যালোরি সরবরাহ করে থাকে। তবে পুষ্টির উল্লেখযোগ্য পার্থক্য করার জন্য এতে বেশ কম খনিজ থাকে। এরপরও এর স্বাস্থ্যকর ভাবমূর্তি অনেক সময় আমাদের বেশি পরিমাণে ব্যবহার করার মানসিকতা বাড়ায়। ফলে ধীরে ধীরে সামগ্রিক চিনির পরিমাণ বেড়ে যেতে পারে। এছাড়াও একটি বিশ্বাস হলো, বাদামি চিনি সাদা চিনির তুলনায় রক্তে শর্করা বা ব্লাড সুগার কম বাড়ায়।
এ ব্যাপারে নুপুর বলেন, গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) হচ্ছে একটি খাবার কত দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়। সাদা চিনির মাঝারি জিআই প্রায় ৬৫ এবং বাদামি চিনির সুগারেরও একই পরিমাণ জিআই। কারণ, তাদের গঠন প্রায় একই। বাদামি চিনির গাঢ় রঙ এটিকে সেরা পছন্দ করতে পারে না। তবে আপনি যে চিনিই গ্রহণ করেন না কেন, রঙের চেয়ে এর পরিমাণ বুঝতে পারা বেশি গুরুত্বপূর্ণ।
চিনির বিকল্প:
চিনির রঙ নিয়ে কথা বলার সময় এর বিকল্পও দেখে নেয়া দরকার। যেমন- গুড়, খাঁটি মধু, নারকেলের চিনি ও অ্যাগেভ। নিউট্রিশন কোচ নুপুরের মতে, এসব উপাদানকে প্রায়ই সাধারণ চিনির তুলনায় ভালো বিকল্প হিসেবে বলা হয়। এগুলোতেও অল্প পরিমাণে খনিজ বা উপকারী উদ্ভিদ যৌগ থাকতে পারে। তারপরও এসব সামগ্রিক চিনির গ্রহণে অবদান রেখে থাকে।
মধু ও নারকেলের চিনির জিআই মান সাধারণত ৫৪-৫৮ এর মধ্যে থাকে। বিপরীতে টেবিল চিনির আনুমানিক জিআই ৬৫। অন্যদিকে অ্যাগেভে বেশি ফ্রুক্টোজ থাকে, ফলে রক্তে শর্করার তাৎক্ষণিক বৃদ্ধি কম হতে পারে। কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাগেভ বা অন্যান্য বিকল্পগুলোকে স্বাস্থ্যকর করে তোলে না। মনে রাখতে হবে, কোনো কিছু প্রাকৃতিক হলেই তা বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়।
বাংলা৭১নিউজ/জেএস



























