ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল Logo ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন Logo ডোপ টেস্ট ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত Logo উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের হার বাংলাদেশের Logo আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ Logo মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এআই উন্নয়নে ধীরগতির আহ্বান, বিশ্ববাজারে প্রযুক্তি শেয়ারে ধস Logo টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত করা হবে Logo জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : মাহদী আমিন Logo স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব এজেন্সিকে কাজের সুযোগের দাবি এবি পার্টির

আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ

আসিয়ান কাপে খেলতে আর কয়েক দিন পরই ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগেই দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হ্যামস্ট্রিংয়ের চোটে ফিফা আসিয়ান কাপের আসর থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পেশির চোট নিয়ে জাতীয় দলের টিম হোটেল ছেড়েছেন বিশ্বনাথ। জাতীয় দলের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট সামনে রেখে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা বাংলাদেশ দলের।

সেই প্রস্তুতির অংশ হিসেবেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে ব্যস্ত ছিলেন বিশ্বনাথ। প্রাথমিক স্কোয়াডেও ছিলেন এই ডিফেন্ডার। কিন্তু অনুশীলনের সময় হঠাৎ চোটে পড়ায় এখন টুর্নামেন্টের দল থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।

তবে বিশ্বনাথের সামনে রয়েছে দ্রুত ফেরার লক্ষ্য। সবকিছু পরিকল্পনামতো এগোলে নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল

আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ

আপডেট সময় ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬