ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। তবে কখনোই নির্দিষ্ট মেয়াদে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পাননি সাবেক এই অধিনায়ক। তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি দেশি কোচদের জাতীয় দলের কোচিং প্যানেলে বেশি গুরুত্ব দিলেও সেই প্যানেলে নেই সুজন। তবে জাতীয় দলকে কোচিং করানোর জন্য এখনো প্রস্তুত তিনি। বোর্ড প্রয়োজন মনে করলে দায়িত্ব নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন সুজন।

গতকাল গণমাধ্যমকে তিনি বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না। যদিও আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। বোর্ড যদি মনে করে, আমি সামর্থ্যবান, তারা যদি অফার করে, আমি অবশ্যই দায়িত্ব নেব।’

বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সুজন। আপাতত এই দায়িত্বই ভালোভাবে পালন করতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তো একটা দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট-গেম ডেভেলপমেন্টের কনসালটেন্ট। উনি হয়তো ভেবেছেন, আমি এখানে অবদান রাখতে পারব। আমাকে যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। আমি যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব। ফাহিম এখানে চেয়ারম্যান, তার সঙ্গেও আমার কাজের অভিজ্ঞতা আছে।’

মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সুজনের সম্পর্ক ভালো নয়-সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে এমন খবর ছড়িয়েছে। তবে এমন দাবি উড়িয়ে দিয়েছেন সুজন। সালাউদ্দিনের সঙ্গে সম্পর্ক খারাপের বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোভাবে চিনি, একসঙ্গে খেলেছি। এরপর দুজনই কোচিংয়ে এসেছি। ওর সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক। সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নাই।’

সালাউদ্দিনের কোচিংয়েরও প্রশংসা করেছেন সুজন। তিনি বলেন, ‘সে কোচ হিসেবে নিজেকে অনেক পরিণত করেছে, অনেক বড় পরিসরে কোচিং করাচ্ছে। আমার মনে হয় না তার সঙ্গে কখনো কোনো সমস্যা ছিল। সালাউদ্দিনই এটা বলবে। আমাদের সবসময়ই কথা হয়, ফোনেও কথা হয়। কোচিংয়ে দুজন দুই দলকে কোচিং করিয়েছি। কখনো সে চ্যাম্পিয়ন হয়েছে, কখনো আমি। এটার জন্য তো সম্পর্ক খারাপ হওয়ার কথা না। বরং সে ভালো করলে আমি খুশি হই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

আপডেট সময় ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬