ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক Logo ছুরি ভেঙে বেঁচে যায় প্রাণ, হামলাকারীর ওপর ক্ষোভ নেই সাইফের Logo দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া Logo বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব Logo জাতিসংঘকে ইউনিফিল প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান লেবাননের Logo গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত তানিয়া, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে Logo সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন Logo একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প Logo পকেটে ১০ হাজার টাকা নিয়ে বিয়ে, সেই আয়ুষ্মান আজ সাফল্যের চূড়ায় Logo সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

মৃত বন্ধু ডিয়েগো জোতাকে নিয়ে উপহাস করায় সৌদি প্রো লিগের একদল দর্শকের ওপর বেজায় ক্ষেপেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-হিলাল ও আল-তাআউনের মধ্যকার ম্যাচে মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে কটূক্তি করা দর্শকদের বিরুদ্ধে আজীবন স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে রোনালদো বলেন, লিগ কর্তৃপক্ষের উচিত ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এমন আচরণের জন্য দর্শকদের শাস্তি দেওয়া। তার মতে, ফুটবলেরও একটি সীমারেখা আছে। যারা এমন আচরণ করে, তাদের ভবিষ্যতে আর স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া উচিত নয়।

রোনালদো ও নেভেস পর্তুগাল জাতীয় দলের সতীর্থ। অন্যদিকে প্রয়াত জোতার সঙ্গেও দীর্ঘ সময় জাতীয় দলে খেলেছেন রোনালদো। ফলে ক্লাব ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার বাইরে বন্ধুর প্রতি এমন আচরণে নেভেসের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

গ্যালারি থেকে স্লোগান শোনার পর নেভেসকেও প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। প্রথমে ব্যঙ্গাত্মকভাবে হাততালি দেন তিনি। পরে আকাশের দিকে আঙুল তুলে এবং নিজের চোখের দিকে ইশারা করে দর্শকদের উদ্দেশে বার্তা দেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের পাশ দিয়ে যাওয়ার সময় ঘটনাটি নিয়ে নেভেস বলেন, ওই দর্শকদের এমন আচরণের পর যেন তারা আর প্রার্থনা করতে না যান—এটাই তার আশা। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেননি তিনি।

২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোতা। মাত্র ২৮ বছর বয়সে থেমে যায় লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের এই ফরোয়ার্ডের জীবন। একই দুর্ঘটনায় মারা যান তার ছোট ভাই আন্দ্রে সিলভাও।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

আপডেট সময় ১১:২৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬