ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ Logo পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতার ক্ষতিপূরণ চেয়ে রিট Logo রংপুরে এবার টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo চার্জশিটে আসামি শামীম ওসমান ও তার স্ত্রী-ছেলেসহ ৬ জন Logo রাজধানীজুড়ে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল, আনা হচ্ছে মনোরেলও Logo ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’-এ পরীমনি

নতুন ওয়েব ফিকশনের শুটিং শুরু করলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। ‘সেপারেশন’ নামের এই ওয়েব ফিকশনটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় বর্তমানে চলছে ‘সেপারেশন’র শুটিং। রোববার (১৩ সেপ্টেম্বর) শুটিংয়ের একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লিখে ফিকশনটির নাম ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমনির এটি দ্বিতীয় কাজ। এর আগে এই নির্মাতার ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছিলেন পরীমনি। এবার ওয়েব ফিকশনে নতুন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

‘সেপারেশন’ সিনেমায় পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের জুটি নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। তবে ফিকশনটির গল্প বা তাদের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশেষ চরিত্রে নিরবের উপস্থিতিও নতুন এই কাজকে ঘিরে কৌতূহল বাড়িয়েছে।

আইসক্রিন প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘সেপারেশন’। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে চলছে ওয়েব ফিকশনটির শুটিং।

নতুন এই কাজ নিয়ে পরীমনির ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, ‘সেপারেশন’-এ পরীমনিকে কেমন চরিত্রে দেখা যায় এবং ইমতিয়াজ বর্ষণের সঙ্গে তার নতুন জুটি দর্শকদের কতটা টানে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’-এ পরীমনি

আপডেট সময় ০৭:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬