ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ‘গেরুয়া’ জার্সি বিতর্কে ডিরেক্টর জেনারেলকে সরালেন সভাপতি

হকি বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় হকি দলের জার্সি নিয়ে একপ্রস্থ নাটক হয়েছে। নীল থেকে আচমকাই ‘গেরুয়া’, আবার জলঘোলা হতেই ফেরত গিয়েছে সেই নীলেই! এবার সেই বিতর্কিত সিদ্ধান্ত এবং শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় পদক্ষেপ নিল হকি ইন্ডিয়া।

সংস্থার ডিরেক্টর জেনারেল (ডিজি) আরকে শ্রীবাস্তবকে পদ থেকে সাময়িক বরখাস্ত করেছেন সভাপতি দিলীপ তিরকে।

শ্রীবাস্তবকে পাঠানো শোকজ নোটিশে জালিয়াতি, আর্থিক অনিয়ম, শৃঙ্খলাভঙ্গসহ মোট আটটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাকে এসব অভিযোগের কারণ দর্শাতে বলা হয়েছে। তদন্ত চলাকালীন তিনি সংস্থার কোনো ধরনের দাপ্তরিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

ভারতীয় হকি দলের জার্সির রং বদলের একক সিদ্ধান্তের পেছনে মূল খলনায়ক হিসেবে আঙুল উঠেছে শ্রীবাস্তবের দিকেই। অভিযোগ, সভাপতি দিলীপ তিরকে কিংবা দলের কোচ-খেলোয়াড়দের তোয়াক্কা না করেই তিনি একচ্ছত্রভাবে নীল জার্সি বদলে গেরুয়া করেন। পরবর্তীতে তোপের মুখে পড়ে আবার নীল রঙে ফিরে আসার সিদ্ধান্তটিও তিনি একা নিজেই নেন। শুধু তা-ই নয়, হকি ইন্ডিয়া লিগের মতো গুরুত্বপূর্ণ আসর ফেলে রেখে কাউকেই না জানিয়ে বিশ্বকাপের সময় তিনি নেদারল্যান্ডস ও বেলজিয়াম উড়াল দিয়েছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নোটিশে শ্রীবাস্তবকে নির্দেশ দেওয়া হয়েছে, হকি ইন্ডিয়ার যাবতীয় নথি, গোপন ফাইল ও অফিসিয়াল কাগজপত্র অবিলম্বে সংস্থাকে বুঝিয়ে দিতে হবে। ব্যক্তিগত হেফাজতে কোনো ফাইল রাখা বা নথিতে স্বাক্ষর করার ক্ষমতা তার থাকছে না। এমনকি কোনো তথ্য বা প্রমাণ ধ্বংসের চেষ্টা করা হলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে হকি ইন্ডিয়া স্পষ্ট করেছে, এটিই চূড়ান্ত শাস্তি নয়। চার সপ্তাহের মধ্যে শ্রীবাস্তব নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারলে তাকে সসম্মানে পদে ফেরানো হতে পারে।

আর অভিযোগ প্রমাণিত হলে চাকরি হারানোর পাশাপাশি কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এই বিতর্কিত কর্মকর্তাকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের ‘গেরুয়া’ জার্সি বিতর্কে ডিরেক্টর জেনারেলকে সরালেন সভাপতি

আপডেট সময় ১২:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬