ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ

ওপরে যে ছবি দেখেছেন, সেটা এক যুগ আগের।

২০১৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের এক রাতে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার ম্যাচে মাঠে নেমেছিলেন এই পাঁচ ফুটবলার।

তখন তারা ছিলেন প্রতিপক্ষকে ঠেকানোর লড়াইয়ে ব্যস্ত।

সময়ের স্রোতে বদলে গেছে তাদের পরিচয়। ১২ বছর পর সেই পাঁচজন চ্যাম্পিয়নস লিগের মঞ্চে দল ব্যবস্থাপনার দায়িত্বে। ছবির বাঁ থেকে তাদের বর্তমান পরিচয় তুলে ধরা হলো—

মার্তিন দেমিচেলিস

ছবির সর্ব বাঁয়ে ম্যানচেস্টার সিটির জার্সিতে থাকা দেমিচেলিস বর্তমানে জার্মান ক্লাব আরবি লাইপজিগের প্রধান কোচ।

৪৫ বছর বয়সী এই আর্জেন্টাইনের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে শুরুটা ভালো হয়নি লাইপজিগের। প্রথম ম্যাচে কোমোর কাছে হেরে গেছে ৪-১ গোলে।

ভিনসেন্ট কোম্পানি

ম্যানচেস্টার সিটির অধিনায়ক হিসেবে বেশি পরিচিত কোম্পানি এখন জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখের প্রধান কোচ। ২০২৪ সালে বায়ার্নের দায়িত্ব নেন তিনি।

তার কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ দুই মৌসুমে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলেছে বাভারিয়ানরা। এবারো শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

Coaches

বাঁ থেকে দেমিচেলিস, কোম্পানি, ফাব্রেগাস, কোলারভ ও তোরে। ছবি: সংগৃহীত

সেস্ক ফাব্রেগাস

ছবির মাঝে বার্সেলোনার জার্সিতে থাকা সাবেক স্প্যানিশ মিডফিল্ডার ফাব্রেগাস এখন কোমোর প্রধান কোচ।

ইতালিয়ান ক্লাবটির সঙ্গে তার যাত্রা রূপকথার মতো। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমূল বদলে যায় কোমো। ইতালিয়ান সিরি আ-তে গত মৌসুমে চতুর্থ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয় তারা। দেমিচেলিসের লাইপজিপকে ৪-১ গোলে হারিয়ে অভিষেক ম্যাচটা চিরস্মরণীয় করে রেখেছে ফাব্রেগাসের দল।

আলেক্সান্দার কোলারভ

ম্যানচেস্টার সিটির সেই রক্ষণভাগের খেলোয়াড় কোলারভ ২০২৫ সাল থেকে ইন্টার মিলানের সহকারী কোচের দায়িত্বে। চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে ইন্টার। এই মৌসুমেও প্রত্যাশিত শুরু হয়নি। প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে ইতালির বর্তমান চ্যাম্পিয়নরা।

ইয়াইয়া তোরে

ছবির সর্ব ডানের জন ম্যানচেস্টার সিটির মাঝমাঠের আরেক তারকা ইয়াইয়া তোরে। বর্তমানে তিনি স্লোভান ব্রাতিস্লাভার কোচ। আফ্রিকার প্রথম কোচ হিসেবে দলকে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে তুলে ইতিহাস গড়েছেন তিনি। যদিও প্রথম ম্যাচে খুব বাজে খেলেছে তার দল। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ

আপডেট সময় ০৬:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬