ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার Logo ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে

মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপে সুযোগের অপেক্ষায় বাংলাদেশ

সান্ত্বনার জয়ে শেষ হলো বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দলের জুনিয়র এশিয়া কাপ হকির মিশন। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে মেয়েরা।

সরাসরি বিশ্বকাপ খেলতে হলে সেমিফাইনালে উঠতে হতো বাংলাদেশকে। তবে কোয়ার্টারে জাপানের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় সেই স্বপ্ন ভেঙে গেছে।

এখনো অবশ্য সুযোগ রয়েছে। আগামী বছর ভারতে মেয়েদের বিশ্বকাপ হলে তাহলেই সুযোগ মিলবে।

কেননা নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ সরাসরি বিশ্বকাপের টিকিট পেলে সেই মহাদেশ থেকে আরেকটি দেশ সুযোগ পায়। পঞ্চম হওয়ায় সুযোগটা বাংলাদেশই পাবে।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে জয়ের ব্যবধান আরো বড় হতে পারত। যদি সুযোগগুলো মিস না করত মেয়েরা।

প্রথম দুই কোয়ার্টারে কোনো দলই গোল পায়নি।

বাংলাদেশ প্রথম লিড নেয় তৃতীয় কোয়ার্টারে। পেনাল্টি স্ট্রোক থেকে দলকে লিড এনে দেন সারিকা রিমন। অধিনায়কের পর চতুর্থ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার। বিপরীতে শেষ মুহূর্তে ব্যবধান কমান মালয়েশিয়া।

তাতে ২-১ জয়ে পঞ্চম হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস

মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপে সুযোগের অপেক্ষায় বাংলাদেশ

আপডেট সময় ১২:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬