ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ Logo সোনারগাঁয়ে ট্রাকচাপায় মুফতি জাহিদ নিহত, বিচার চাইলেন শ্বশুর Logo ভাঙা ভবনে ঘুমন্ত অবস্থায় ইসরায়েলি হামলা, গাজায় একই পরিবারের সবাই নিহত Logo আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী Logo গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন হবে না : তথ্যমন্ত্রী Logo পিরোজপুরে ডেঙ্গুর দাপট, আক্রান্ত প্রায় ২ হাজার Logo সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল Logo প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ‘অ্যাডাল্টস ড্রিম’ গান কেন এত ভাইরাল Logo অবশেষে ইনস্টাগ্রামে জেনিফার লরেন্স, বায়োতে দিলেন মজার বার্তা Logo চলেন সবাই বর্বর সিনেমা বানাই : কারিনা কাপুর

২ হাজার কোটি টাকার তারকাকে নিয়ে লিভারপুল শিবিরে ভয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে লিভারপুল। তবে জয়ের আনন্দের মাঝেই অলরেড সমর্থকদের মনে শঙ্কা জাগিয়েছে ব্র্যাডলি বারকোলার চোট।

অ্যানফিল্ডে দলের হয়ে নিজের প্রথম হোম ম্যাচেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় এই ফরাসি ফরোয়ার্ডকে। অবশ্য ম্যাচ শেষে লিভারপুল কোচ অ্যান্ডোনি ইরাওলা স্বস্তির খবর নিশ্চিত করে জানিয়েছেন, এটি গুরুতের কিছু নয়, শুধুই পেশির ক্র্যাম্প বা টান।

গ্রীষ্মকালীন দলবদলে ১২ কোটি ৩০ লাখ পাউন্ড (প্রায় ১৬ কোটি ৬০ লাখ ডলার) বিশাল অর্থ খরচ করে পিএসজি থেকে এই ফরাসি তারকাকে অ্যানফিল্ডে উড়িয়ে আনে লিভারপুল। ঘরের মাঠে নিজের প্রথম শুরুর একাদশে নেমেই অ্যাতলেতিকো রক্ষণভাগে বেশ ভালোই ত্রাস সৃষ্টি করেন বারকোলা।

তবে ম্যাচের এক ঘণ্টার খেলা পার হওয়ার ঠিক আগে গোলমুখে দৌড় দেওয়ার চেষ্টা করার সময় বাম পায়ে টান পেয়ে মাঠে বসে পড়েন তিনি।

লিভারপুলের মেডিকেল টিমের প্রাথমিক চিকিৎসার পর তার বদলি হিসেবে মাঠে নামানো হয় ভিক্টর মুনিয়োজকে। অবশ্য স্ট্রেচার ছাড়াই নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়ায় ভক্তদের উদ্বেগ কিছুটা হলেও লাঘব হয়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিভারপুল বস অ্যান্ডোনি ইরাওলা বারকোলার পরিস্থিতি স্পষ্ট করে বলেন, ‘এটা কেবলই ক্র্যাম্প, গুরুতর কোনো চোট নয়।

পিএসজিতে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ও কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। ফলে ওকে সেরা শারীরিক কন্ডিশনে ফেরানোটাই এখন মূল চ্যালেঞ্জ।’

ইরাওলা আরো যোগ করেন, ‘গত ম্যাচে ও ৩০ মিনিট খেলেছিল। আজ ও আমাদের কতটুকু সময় দিতে পারবে তা নিয়ে কিছুটা সংশয় ছিল। হয়তো এখন আমরা ওর বর্তমান ফিটনেসের সঠিক মাত্রাটা বুঝতে পেরেছি।

মাঠ ছাড়ার আগে গোল করার দুটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন দুবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই ফরাসি উইঙ্গার। প্রথম অর্ধে তার একটি দুর্দান্ত শট রুখে দেন অ্যাতলেতিকো গোলরক্ষক ইয়ান অবলাক, আর দ্বিতীয় অর্ধে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট করেন তিনি।

শিষ্যের এই পারফরম্যান্সে খুশি কোচ ইরাওলা বলেন, ‘আমি খুব খুশি কারণ ও গোলরক্ষকের মুখোমুখি দুটি স্পষ্ট সুযোগ তৈরি করেছিল। গোল করতে না পারলেও আমি ওকে ওই পজিশনগুলোতেই দেখতে চাই। সেখান থেকেই ও পার্থক্য গড়ে দেবে।

উল্লেখ্য, ডোমিনিক সোবোসলাই ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের লক্ষ্যভেদে শেষ পর্যন্ত আতলেতিকোকে ২-১ ব্যবধানে হারিয়ে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ

২ হাজার কোটি টাকার তারকাকে নিয়ে লিভারপুল শিবিরে ভয়

আপডেট সময় ০২:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬