ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo ৮ দিন পর উৎপাদনে ফিরলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট Logo গণতন্ত্র সুসংহত করতে কর আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির Logo ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী Logo গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ২৪ আসামি কারাগারে Logo শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী Logo বিশেষ কমিটির মতবিনিময় সভা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়াকআউট Logo বিএনপিসহ দলগুলোর সঙ্গে বৈঠক শুরু, অংশ নেয়নি জামায়াত-এনসিপি Logo শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ Logo দফায় দফায় হুথি হামলা, সৌদির নিরাপত্তায় সমর্থন জানাল তুরস্ক

ক্যান্সার আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্লাব

মাঠের লড়াই ছেড়ে এবার জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে মুখোমুখি ইতালিয়ান নারী ফুটবলার রোবের্তা পিক্কি। সম্প্রতি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের শরীরে স্তন ক্যান্সার ধরা পড়েছে।

তবে জীবনের এই দুর্দিনে তাকে একা ছেড়ে দেয়নি তার বর্তমান ক্লাব ‘কোমো’। চিকিৎসার এই সংকটময় মুহূর্তে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইতালির নারী সিরি আর ক্লাবটি পিক্কির সঙ্গে ২০২৭-২৮ মৌসুমের শেষ পর্যন্ত নতুন চুক্তি সম্পন্ন করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোমো। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিক্কির চিকিৎসায় সার্বিক সহায়তা দিতে বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্লাবের মেডিক্যাল টিম।

আগামী দিনগুলোতে এই তারকা ও তার পরিবারের পাশে সর্বাত্মকভাবে থাকার প্রতিশ্রুতি দিয়ে ক্লাবটি জানায়, ‘কোমো ১৯০৭-এর সবাই রোবের্তার পাশে আছে। আগামী মাসগুলোতে তাকে ও তার পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।’ পাশাপাশি, চিকিৎসায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে—সে জন্য পিক্কির ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে গণমাধ্যম ও ভক্তদের অনুরোধ জানিয়েছে কোমো কর্তৃপক্ষ।

দুঃসময়ে ক্লাবের এমন মানবিক ও হৃদয়স্পর্শী উদ্যোগে আবেগাপ্লুত পিক্কি ধন্যবাদ জানিয়েছেন কোমো পরিবারকে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ক্যানসারের এই কঠিন অধ্যায়কে ফুটবল ক্যারিয়ারের আরো একটি ‘গুরুত্বপূর্ণ ম্যাচ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

নিজের অনুভূতি ব্যক্ত করে পিক্কি লিখেছেন, ‘কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়া যায় না। আমি সত্যিই ভাগ্যবান। এবার আমার নিজের ম্যাচটা খেলার সময় এসেছে। আরো প্রবল মনোবল ও দৃঢ়প্রতিজ্ঞা নিয়ে মাঠে ফিরব।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ক্যান্সার আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্লাব

আপডেট সময় ১২:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬