ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক Logo ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার Logo পশ্চিম তীরের ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করছে ফ্রান্স Logo খাবারের খরচ যুক্ত করেও ২০২৭ সালের হজের খরচ কমাল সরকার : ধর্মমন্ত্রী Logo বছরের সেরা গোলরক্ষকের লড়াইয়ে আবারো মনোনীত এমিলিয়ানো মার্তিনেস Logo বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo কালই অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন, ফাঁস হলো দাম-ফিচারের তথ্য Logo প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল Logo জ্বালানি সংকটে সরকার চুপ করে বসে নেই : রিজভী Logo বর্ষসেরা কোচের মনোনয়নে স্প্যানিশদের আধিপত্য, রয়েছে যেসব ক্লাব

বর্ষসেরা কোচের মনোনয়নে স্প্যানিশদের আধিপত্য, রয়েছে যেসব ক্লাব

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬ প্রদানের চূড়ান্ত তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল ইতিহাসের ৭০তম ব্যালন ডি’অর ট্রফিটি তুলে দেওয়া হবে বছরের সেরা ফুটবলারের হাতে।

সাধারণত ফ্রান্সের প্যারিসে এই অনুষ্ঠান আয়োজিত হলেও এবার ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’।

ফুটবল ইতিহাসের সর্বপ্রথম ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে বিশেষ সম্মান জানাতে এবারের অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে চূড়ান্ত ট্রফি প্রত্যাশীদের সংক্ষিপ্ত ৩০ জনের মনোনয়ন তালিকা। স্থানীয় সময় রাত ৮টায় লন্ডনের ঐতিহ্যবাহী মিলনায়তনে মূল অনুষ্ঠানটি শুরু হবে।

ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ ব্যালন ডি’অরের জন্য প্রাথমিকভাবে মনোনীত ক্লাব ও কোচের নাম ঘোষণা শুরু হয়েছে। বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কারের জন্য মনোনীত পাঁচজন কোচ হলেন মিকেল আরতেতা, লুইস দে লা ফুয়েন্তে, উনাই এমেরি, ভিনসেন্ট কোম্পানি এবং লুইস এনরিকে।

নারী দলের কোচের পুরস্কারের জন্য মনোনীত পাঁচজন কোচ হলেন জোনাথান গিরালদেজ, আন্দ্রে জেগলার্টজ, নিলস নিলসেন, পেরে রোমিউ এবং এলেনা সাদিকু।

সেরা ক্লাবের মনোনয়ন পেল কারা

পুরুষ ও নারী বিভাগের পাঁচটি করে ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে।

পুরুষ ক্লাব

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোডো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও পিএসজি

নারী ক্লাব

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বর্ষসেরা কোচের মনোনয়নে স্প্যানিশদের আধিপত্য, রয়েছে যেসব ক্লাব

আপডেট সময় ০৬:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬