ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই Logo যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে প্রায় ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে ইরান Logo দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি মঞ্জুরুল রিমান্ডে Logo দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমির দখল বুঝিয়ে পেলেন লিপি রাণী সরকার Logo কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি Logo ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার Logo আওয়ামী লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের Logo ‘ওরা বড্ড জঘন্য’— ইপিএল থেকে ফিরে লা লিগার দল নিয়ে রদ্রি Logo আগাথা ক্রিস্টির সৃষ্টি ‘পোয়ারো’ এবার নতুন রূপে পর্দায়

‘ওরা বড্ড জঘন্য’— ইপিএল থেকে ফিরে লা লিগার দল নিয়ে রদ্রি

দীর্ঘ সাত বছর শেষে বিশ্বজয়ী বীরের বেশে স্প্যানিশ ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন ঘটেছে রদ্রির। গত বিশ্বকাপে তার বীরত্বে লা রোখারা বিশ্বমুকুট মাথায় তুললেও, স্বদেশী সমর্থকদের মন পুরোপুরি জয় করতে পারেননি এই তারকা মিডফিল্ডার।

বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনার নীল-লাল জার্সি গায়ে জড়ানোয় অনেক স্প্যানিশ ভক্তের মনেই জমা ছিল একরাশ অতৃপ্তি। আর এবার মেস্তায়ায় অভিষেকের রাত কাটতে না কাটতেই ক্যামেরার সামনে অত্যন্ত আপত্তিকর ও বেফাঁস মন্তব্য করে বিতর্ক আর তীব্র ক্ষোভের দাবানলে পুড়ছেন ম্যানচেস্টার সিটির এই সাবেক সেনাপতি।

রবিবার রাতে ভ্যালেন্সিয়ার ঐতিহ্যবাহী মেস্তায়ায় প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশে মাঠে নেমেছিলেন রদ্রি। ম্যাচজুড়ে স্বাগতিক ভ্যালেন্সিয়া ফুটবলারদের চরম অসহায় আত্মসমর্পণ দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি এই স্প্যানিশ তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নিঃশ্বাস বন্ধ করা প্রতিদ্বন্দ্বিতা দেখে অভ্যস্ত রদ্রির কাছে লা লিগার এই প্রতিপক্ষকে বড্ড ঠুনকো মনে হয়েছে। তবে সেই হতাশা উগরে দিতে গিয়ে তিনি যে শব্দচয়ন করেছেন, তা ‘মুভিস্টার প্লাস’-এর ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে তোলপাড় সৃষ্টি করেছে পুরো স্পেনে।

ম্যাচের ৬২তম মিনিটে বার্সা যখন ৩-০ গোলের দাপুটে ব্যবধানে এগিয়ে, ঠিক তখনই রদ্রিকে তুলে নিয়ে মার্ক বার্নালকে নামান কোচ। একই সময়ে বেঞ্চে এসে বসেন তরুণ ডিফেন্ডার পাউ কুবারসিও।

বেঞ্চে বসে পাশে থাকা এরিক গার্সিয়া ও কুবারসির সঙ্গে মেস্তায়ার স্বাগতিকদের পারফরম্যান্স নিয়ে উপহাস শুরু করেন রদ্রি।

টিভি ক্যামেরা ও অডিও রেকর্ডিংয়ে রদ্রিকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, ‘ওরা মারাত্মক দুর্বল! ওদের ফুটবলারগুলোর মান সত্যিই বড্ড বাজে। কয়েক মিনিট পর কুবারসির দিকে ফিরে আরো আক্রমণাত্মক হয়ে রদ্রি যোগ করেন, ‘ওরা সত্যিই জঘন্য, ভীষণ ফালতু খেলে!

এরপর অবাক হয়ে কুবারসির কাছে জানতে চান, ‘গত বছর ভ্যালেন্সিয়া কী করেছিল?’ কুবারসি জবাবে জানান যে তারা অল্পের জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় উঠতে পারেনি। শুনে তীব্র উপহাসের সুর তুলে রদ্রি বলেন, ‘ওরে বাবা! দ্বিতীয়ার্ধে তো ওরা মাঠের মাঝরেখাই পার হতে পারল না!

ম্যাচটি শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের বিশাল জয় দিয়ে শেষ হলেও, ইংলিশ লিগ থেকে আসা রদ্রির এই উদ্ধত আচরণে ফুসে উঠেছে স্প্যানিশ ফুটবল প্রেমীরা। প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচেই যে চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে হয়, লা লিগার প্রতিপক্ষদের থেকে যে তিনি সেই মানের চ্যালেঞ্জ পাচ্ছেন না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই

‘ওরা বড্ড জঘন্য’— ইপিএল থেকে ফিরে লা লিগার দল নিয়ে রদ্রি

আপডেট সময় ০৩:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬