ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার

দলীপ ট্রফির ফাইনালে দুরন্ত ছন্দ ধরে রাখলেন ভারতের তারকা ক্রিকেটার ঈশান কিষান। রবিবার ম্যাচের প্রথম দিনে লড়াকু সেঞ্চুরি এসেছিল ঈশানের ব্যাটে।

অপরাজিত ছিলেন দিনের শেষে। সোমবারও যেন সেখান থেকেই শুরু করলেন তিনি। দুরন্ত ডাবল সেঞ্চুরি করলেন ঈশান কিষান। ৩০১ বলে ২৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেন ড্রেসিংরুমে।

আর এই ঝকঝকে ডাবল শতকের ইনিংসে গড়ে ফেললেন একাধিক রেকর্ড।

দলীপ ট্রফির ফাইনালে পঞ্চম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন তিনি। এর আগে দলীপের ফাইনালে ডাবল সেঞ্চুরি করেছিলেন রমন লাম্বা (৩২০), অংশুমান গায়কোয়াড় (২১৬), চেতেশ্বর পুজারা (অপরাজিত ২৫৬) এবং যশস্বী জয়সওয়াল (২০৯)। সেই তালিকায় এবার উঠলো ঈশানের নাম।

আরো একটি বড় রেকর্ড গড়লেন ভারতের তারকা ক্রিকেটার। দলীপ ট্রফির ফাইনালে এই প্রথম ডাবল সেঞ্চুরি করলেন পূর্বাঞ্চলের কোনও ব্যাটার। এর আগে পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন দু’জন ক্রিকেটার। ১৯৮৬ সালে অরুণ লাল এবং ১৯৯৫ সালে সাবা করিম এই নজির গড়েছিলেন। ৩১ বছর পরে সেই তালিকায় নাম উঠল ঈশানের।

তার অধিনায়কোচিত ইনিংসে ভর করেই দলীপ ট্রফির ফাইনালে বড় রানের পথে এগোচ্ছে পূর্বাঞ্চল। রবিবার দিনের শেষে ঈশান অপরাজিত ছিলেন ১১১ রানে। সোমবারও সেই ছন্দ বজায় রাখেন। ইনিংসের ১২২তম ওভারে দেবদত্ত পাডিক্কলের বলে বাউন্ডারি মেরে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। ২৭০ বলে পূর্ণ করেন দ্বিশতরান। সেখানেই থামেননি ঈশান। অবশেষে ৩০১ বলে ২৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ঈশান। তাঁর এই ইনিংসে ছিল ২৭টি চার ও সাতটি ছক্কা। দুরন্ত ইনিংসের পরে মাঠে উপস্থিত সকলের হাততালির মধ্যে দিয়ে মাঠ ছাড়েন ঈশান।

ঈশানের এই ইনিংস শুধুমাত্র রেকর্ডের জন্য গুরুত্বপূর্ণ নয়। লাল বলের ক্রিকেটে ফের নিজেকে প্রমাণের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। টেস্ট ক্রিকেটে জাতীয় দলে ফেরার পথে এই ইনিংস তাঁর আত্মবিশ্বাস আরও বাড়াবে। ১৩ বছর আগে শেষবার দলীপ ট্রফি জিতেছিল পূর্বাঞ্চল। এ বার সেই খরা কাটাতে পারে ঈশানের দল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার

আপডেট সময় ০৫:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬