ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে নিখোঁজের ২৮ দিন পর তরুণের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ রাশেদুল ইসলাম (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ২৮ দিন ধরে নিখোঁজ থাকার পর উপজেলার বওলা ইউনিয়নের কোকাইল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ফুলপুর থানার পুলিশ।

নিহত বওলা ইউনিয়নের চন্দুপুর গ্রামের শাহজাহানের ছেলে। ঘটনার জড়িত থাকার অভিযোগে নিহতের সহকর্মী একই এলাকার রফিক, মুজাম্মেল ও জসিম নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ২৮ দিন আগে রাশেদুল হঠাৎ নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবার থেকে ফুলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ অভিযোগ তদন্তকালীন সময়ে রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার সময় বওলা গ্রামে অজ্ঞাত তরুণের মরদেহের সন্ধান পায়। পরে নিশ্চিত হওয়া যায় এটি নিখোঁজ হওয়া রাশেদুলের মরদেহ। আজ সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে স্থানীয় রফিক, মুজাম্মেল ও জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের পরিবারের দাবি, রাশেদুলের নিখোঁজের পর বিভিন্নভাবে মোবাইলে টাকা দাবি করা হয়।টাকা না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেন হত্যাকারীরা।

ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফুলপুরে নিখোঁজের ২৮ দিন পর তরুণের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট সময় ১২:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬