ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস Logo খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন

আমার সন্তান কোথায়—জানতে চায় নিখোঁজ ৪০ শিশুর পরিবার

আমার বুকের মানিকরে এক মাস ধরে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাইনি। তোমরা আমার সন্তানরে ফিরাইয়া দাও’—সন্তানের খোঁজ চেয়ে কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বলছিলেন মো. হোসেন আলী।

গত ২৯ জুলাই ঝিনাইদহ সদরের খাজুরা গ্রাম থেকে নিখোঁজ হওয়া নিজের সন্তানকে এখনো খুঁজে পাননি তিনি।

হোসেন আলীর মতো নিখোঁজ হওয়া ৪০ শিশুর স্বজনরা আজ রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

নিখোঁজ শিশুদের পরিবারবর্গ এবং ‘জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশন’ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে দীর্ঘদিন ধরে অমীমাংসিত নিখোঁজ ঘটনাগুলোর কার্যকর তদন্ত ও শিশুদের দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়।

বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৭ মাসে সারা দেশে মোট ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন শিশুকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে অথবা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। তবে নিখোঁজের প্রায় ১৩ শতাংশ অর্থাৎ ২ হাজার ৩৮ জন শিশুর সন্ধান এখনো মেলেনি।

পুলিশের তথ্য অনুযায়ী—০ থেকে ৯ বছর বয়সী শিশুদের হারিয়ে যাওয়ার প্রধান কারণ ঠিকানা বা রাস্তা হারিয়ে ফেলা।

১০ থেকে ১৭ বছর বয়সী শিশুরা পারিবারিক কলহ, পড়াশোনার চাপ কিংবা অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যায়।

তবে ডিআরইউতে উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, সাধারণ অভিমান বা পথ হারানো নয়, বরং তাদের সন্তানরা অপহরণের শিকার হয়েছে। তারা দ্রুত ও সঠিক তদন্তের মাধ্যমে সন্তানদের ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস

আমার সন্তান কোথায়—জানতে চায় নিখোঁজ ৪০ শিশুর পরিবার

আপডেট সময় ০৪:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬