শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গুম-খুনের শিকারের দায় রাষ্ট্র এড়াতে পারে না : তারেক রহমান ‘জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে’ গত দেড় দশকে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা: নিরাপত্তা বাহিনীর জবাবে ১২ সন্ত্রাসী নিহত হাসপাতালে মাহমুদুর রহমান মান্না অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই: প্রেস সচিব ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা খালেদা জিয়া আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন: আসিফ নজরুল জামায়াত জোট ত্যাগ, ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ তৈরি করতে চান ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলদ করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ মে) কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে গাজা নিয়ে কথা বলেন ট্রাম্প। ওই সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে। এরপর সেখানে ‘ফ্রিডম জোন’ তৈরি করা হবে। এতে সেখানে সব মানুষ নিরাপদে বাস করতে পারবেন।

ট্রাম্প বলেন, “গাজার জন্য আমার পরিকল্পনা আছে। যেগুলো আমি মনে করি ভালো। চলুন গাজাকে একটি ফ্রিডম জোন হিসেবে তৈরি করি। এখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন। আমি খুবই গর্বিত হব যদি গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেয় এবং এটিকে একটি ফ্রিডম জোনে পরিণত করে। ভালো কিছু হতে দিন। মানুষকে এমন বাড়িতে রাখুন যেখানে তারা নিরাপদে থাকবে। গাজার সমস্যা কখনো সমাধান করা হয়নি।”

তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে চালানো হামাসের অপারেশন আল-আকসা ফ্লাড নিয়েও মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, এটি মানব ইতিহাসের অন্যতম নৃসংশ ঘটনা ছিল। তিনি বলেন, “হামাসকে মোকাবিলা করতে হবে। মনে রাখুন, বিশ্বের ইতিহাসে ৭ অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন। আমি মনে করি শুধুমাত্র এই অঞ্চলে, এই অঞ্চলে নয়, এটি ছিল  (পুরো বিশ্বে) সবচেয়ে নৃসংশ হামলা যা আগে কেউ কখনো দেখেনি।”

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com