ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

অসুস্থতা কাটিয়ে মাঠে মুসিয়ালা, ভিনসেন্ট কোম্পানির দলে স্বস্তির হাওয়া

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মাঠে আকস্মিকভাবে দুবার জ্ঞান হারিয়ে পড়ে যায়। নানা শঙ্কা জেঁকে বসে তারকার শারীরিক সংকট নিয়ে।

তবে সব ধাক্কা সামলে অবশেষে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন বায়ার্ন মিউনিখের জার্মান উইঙ্গার জামাল মুসিয়ালা। বুন্দেসলিগায় এফসি শালকে ০৪-এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুসিয়ালাকে দলে স্বাগত জানাতে প্রস্তুত বায়ার্ন।

স্কাই জার্মানির প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী মুসিয়ালাকে ম্যাচের জন্য দলের সফরকারী বহরে রাখা হয়েছে। মুসিয়ালা এই মৌসুমে এখন পর্যন্ত বাভারিয়ান জায়ান্টদের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি।

অসুস্থতায় মৌসুমের প্রথম তিনটি ম্যাচে অনুপস্থিত ছিলেন এই তারকা উইঙ্গার।

গত ১৫ আগস্ট আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ চলাকালীন হুট করেই মাঠে লুটিয়ে পড়েন। সেই দুঃসহ ঘটনার রেশ কাটতে না কাটতেই তিনদিন পর এফসি হেইডেনহাইমের বিপক্ষে ফের একবার মাঠে লুটিয়ে পড়েন মুসিয়ালা।

এরপর তাকে প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে দূরে রেখে চিকিৎসা পরীক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের মধ্যে রাখা হয়।

পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর মুসিয়ালা নিজেই জানান, তার শরীরে একটি নিউরোলজিক্যাল সমস্যা ধরা পড়েছে, যার ফলে তিনি সাময়িক অ্যাবসেন্স সিজার বা মৃদু খিঁচুনিতে ভুগছিলেন।

এরপর থেকে বায়ার্নের মেডিকেল টিম তার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মুসিয়ালার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, মুসিয়ালা পুরো সপ্তাহ ভালোভাবে অনুশীলন করেছেন। তবে শেষ মুহূর্তে অনুশীলনে তার শারীরিক প্রতিক্রিয়া দেখে ম্যাচে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোম্পানি বলেন, ‘সে ভালো, পূর্ণ একটি সপ্তাহ অনুশীলন করেছে। পরিস্থিতি এখন তার জন্য ভালো। আমরা কিভাবে বিষয়টি সামলাচ্ছি, সেটি আগেই ব্যাখ্যা করেছি। জামাল এখন ভালো একটি পর্যায়ে আছে।’

তিনি আরো বলেন, ‘আজকের অনুশীলনে সে কেমন অনুভব করে, সেটি দেখব। এরপর জামাল ও দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন ভালো বোধ করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইনফান্তিনোকে ‘মাদক কারবারি’ আখ্যা দিয়ে টাইমস স্কয়ারে বিলবোর্ড!

অসুস্থতা কাটিয়ে মাঠে মুসিয়ালা, ভিনসেন্ট কোম্পানির দলে স্বস্তির হাওয়া

আপডেট সময় ০৫:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬