ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পাকিস্তান ক্রিকেটে নতুন নাটক—বাদ পড়াদের নিয়েই রাজার সঙ্গে সাক্ষাৎ

ইংল্যান্ডের সফরে প্রথম দুই টেস্ট ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেটে চলছে তুমুল অস্থিরতা। এর মধ্যেই দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতে যেতে বলা হয়েছে।

তবে তাদের একজন সেই নির্দেশ মানেননি।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ক্ল্যারেন্স হাউসে রাজা চার্লসের সঙ্গে দেখা করেন পাকিস্তান দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি ও লর্ডস টেস্ট হেরে দলে বড় ধরনের পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাত ক্রিকেটারকে বাদ দেওয়া হয়।

বরখাস্ত করা হয় প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে। নির্বাচকের পদ থেকেও সরে দাঁড়ান মিসবাহ-উল-হক।

বাদ পড়া সাত ক্রিকেটারের মধ্যে আলী উসমান, আমের জামাল, খুররম শাহজাদ ও মোহাম্মদ আওয়াইস রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে যান। মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা ও ইমাম-উল-হক যাননি।

তাদের বাইরে আরেকজন ক্রিকেটার তার প্রতি বাজে আচরণের প্রতিবাদে অনুষ্ঠানে যেতে অস্বীকৃতি জানান। সেই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।

রাজাকে ব্যাট উপহার দেন বাবর আজম। ছবি: সংগৃহীত

সাক্ষাতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম রাজা চার্লসকে পুরো দলের স্বাক্ষর করা একটি ব্যাট উপহার দেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও রাজাকে উপহার দেন।

ইংল্যান্ড সফরে যাওয়া ক্রিকেট দলগুলোকে সাধারণত রাজপরিবারের কোনো সদস্য অথবা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়। সেই রীতি অনুযায়ী, এবার পাকিস্তান দলকে ডাকা হয়েছে।

টানা দুই টেস্ট হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। বাদ পড়াদের জায়গা পূরণে যে সাতজনকে ডাকা হয়েছে, তাদের পাঁচজনই টেস্ট অভিষেকের অপেক্ষায়। এ ছাড়া তৃতীয় ও শেষ টেস্টে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাদা বলের কোচ মাইক হেসন।

বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ড-পাকিস্তান শেষ টেস্ট শুরু আগামী ৯ সেপ্টেম্বর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে সৌদি আরব

পাকিস্তান ক্রিকেটে নতুন নাটক—বাদ পড়াদের নিয়েই রাজার সঙ্গে সাক্ষাৎ

আপডেট সময় ০৫:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬