ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির Logo গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত Logo আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির Logo গাড়িতে উঠলেই বমি আসে? গুগলের এই ফিচার দেবে সমাধান Logo শুধু নায়ক না, গায়ক ও সংগীত পরিচালকও ছিলেন উত্তম কুমার Logo জুলাই হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন বাতিল Logo অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী Logo সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন Logo পর্দা উঠল ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Logo ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট নভেম্বরে, কবে কাদের বিপক্ষে ম্যাচ

ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট নভেম্বরে, কবে কাদের বিপক্ষে ম্যাচ

২০২৬ বিশ্বকাপের ক্ষত এখনো তাজা এশিয়ার ফুটবল পরাশক্তি জাপানের হৃদয়ে। গত জুন-জুলাইয়ে বিশ্বমঞ্চের শেষ ৩২ দলের লড়াইয়ে সেলেসাওদের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের।

তবে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে ব্লু সামুরাইদের সামনে। আগামী নভেম্বরেই সিঙ্গাপুরের মাটিতে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে জাপান।

সিঙ্গাপুরে আয়োজিত হতে যাওয়া চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’-এ মুখোমুখি হবে এই দুই দল। প্রতিযোগিতাটিতে ব্রাজিল ও জাপান ছাড়াও অংশ নেবে ল্যাটিন আমেরিকান দল প্যারাগুয়ে এবং স্বাগতিক সিঙ্গাপুর।

আজ আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।

ফিফার আন্তর্জাতিক উইন্ডো কাজে লাগিয়ে আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে চলবে এই টুর্নামেন্ট। আয়োজকদের সময়সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের প্রথম দিন মুখোমুখি হবে স্বাগতিক সিঙ্গাপুর ও প্যারাগুয়ে। এরপর ১৪ নভেম্বর বহুল প্রতীক্ষিত ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে নামবে জাপান।

টুর্নামেন্টের সমাপনী দিনে ১৭ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল, আর দিনের অন্য ম্যাচে জাপানের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। সেই বিপর্যয়ের পর প্রথম ফিফা উইন্ডোকে বেশ গুরুত্ব দিচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সিঙ্গাপুর টুর্নামেন্টে অংশ নেওয়ার আগেই এশিয়ার মাটিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আনচেলত্তির শিষ্যরা।

২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ড ও ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।

এরপরই ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির

ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট নভেম্বরে, কবে কাদের বিপক্ষে ম্যাচ

আপডেট সময় ০২:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬