ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে মেয়াদ ও শর্ত উল্লেখ করে আরও জানানো হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এই দুটির মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে পদে বহাল থাকবেন।

আইন অঙ্গন ও শিক্ষাঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই অধ্যাপক পিএসসির শীর্ষ পদে দায়িত্ব পালনের মাধ্যমে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতি আনবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান

আপডেট সময় ১১:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬