ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান Logo সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৮ Logo মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং Logo ‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’ Logo ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী Logo রংপুরে চার খুন: দুই আসামির জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন Logo নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ৫ Logo দেশে সারের কোনো সংকট নেই, মজুদ ১৩ লাখ টন : সংসদে কৃষিমন্ত্রী Logo আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ

মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পুনর্গঠন এবং বাহ্যিক হস্তক্ষেপ মোকাবিলার আহ্বান জানিয়ে মিসর সফরে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চার বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে এটি তার প্রথম সফর। ওয়াশিংটন ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাতের জেরে মার্কিন প্রভাব নিয়ে অনিশ্চয়তার মাঝে বেইজিং এ অঞ্চলে নিজেদের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থান শক্ত করতে চাইছে।

বুধবার কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন হন চীনা প্রেসিডেন্ট। বিমানবন্দরে শি জিনপিংকে লাল গালিচা সংবর্ধনা ও সামরিক কুচকাওয়াজের মাধ্যমে স্বাগত জানানো হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে অঞ্চলের দেশগুলোকে নিজেদের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন শি। একই সাথে মধ্যপ্রাচ্যে একটি নতুন ‘নিরাপত্তা স্থাপত্য’ গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। সাম্প্রতিক সংঘাতের কারণে সুয়েজ খাল, বাব আল-মানদেব প্রণালি এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।

বার্ষিক প্রায় ১৩০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা পাওয়া মিসর ঐতিহ্যগতভাবেই ওয়াশিংটনের অন্যতম প্রধান প্রতিরক্ষাসঙ্গী। তবে সম্প্রতি কায়রো চীনের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ বৃদ্ধি করছে। বৈশ্বিক রাজনৈতিক শক্তির লড়াইয়ের মাঝে মিসর একটি কৌশলগত ভারসাম্য বজায় রাখার নীতি গ্রহণ করেছে বলে সফরসূচির আগেই প্রকাশ করেন প্রেসিডেন্ট সিসি। সাবেক মিসরীয় কূটনীতিকদের মতে, কায়রো চায় বিশ্বের অন্যান্য প্রধান শক্তিগুলোর সাথে নিজেদের সম্পর্কের পরিধি বৃদ্ধি করতে, যা চীনের বর্তমান ভূ-রাজনৈতিক ভাবনার সাথে হুবহু মিলে যায়।

সূত্র: রয়টার্স

বাংলা৭১নিউজ,ডেস্ক

Tag :

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান

মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং

আপডেট সময় ১০:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬