ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং Logo ‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’ Logo ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী Logo রংপুরে চার খুন: দুই আসামির জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন Logo নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ৫ Logo দেশে সারের কোনো সংকট নেই, মজুদ ১৩ লাখ টন : সংসদে কৃষিমন্ত্রী Logo আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ Logo জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণে সরকার নানা উদ্যোগ নিয়েছে: শিল্পমন্ত্রী Logo অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

রংপুরে চার খুন: দুই আসামির জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যা মামলায় গ্রেফতার দুই আসামির জেলগেটে জিজ্ঞাসাবাদ শেষ করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে ডিবির একটি দল মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে প্রায় তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। এর আগে গতকাল মঙ্গলবারও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা বেশকিছু নতুন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে মামলার তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে তিন ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, সোমবার রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী কারাগারে থাকা দুই আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রফিকুল ইসলাম প্রত্যেক আসামিকে তিন দিনের মধ্যে যেকোনো দুইদিন তিনঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ বলেন, দুই আসামির জেলগেটে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। তারা বেশকিছু নতুন তথ্য দিয়েছেন, যা মামলার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। চার্জশিট দেওয়ার আগে এসব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দ্রুত চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করে পুলিশ।

বাংলা৭১নিউজ/সারোয়ার

Tag :

মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং

রংপুরে চার খুন: দুই আসামির জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন

আপডেট সময় ১০:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬