ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গঙ্গা পানি চুক্তির যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল Logo নেপালকে ৩০৬ রানে হারাল ভারত Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার Logo ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান Logo বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুহুরী-কহুয়া ও সিলোনিয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করতে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকল্প এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এই তথ্য জানানা।

পানিসম্পদমন্ত্রী জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় প্রতিবেশী দেশ ভারত থেকে নেমে আসা পানিতে ফেনী অঞ্চল চরম ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ২৯ জনের প্রাণহানি ঘটে। প্রতিবছর নদীভাঙনের কারণে বিলীন হয় বহু ফসলি জমি ও ঘরবাড়ি।

স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১ হাজার ৫৪২ কোটি টাকার এই মেগা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প অনুমোদন করেছেন।

প্রকল্পটির আওতায় প্রায় ৬৭ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পাশাপাশি ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, নদীতীর প্রতিরক্ষা এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে পরশুরাম উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতি শুরু করেছে। স্থানীয় অধিবাসীদের আশা, প্রকল্পটির মাধ্যমে নদীভাঙন রোধের পাশাপাশি এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, ৬৭ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ফেনীর মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পটি গত ১৬ জুন একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় অনুমোদন লাভ করে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

গঙ্গা পানি চুক্তির যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১০:৩১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬