ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট Logo শাকিব থেকে অপূর্ব, পুরোনো লুকে তারকাদের নস্টালজিয়া Logo বাস-ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্ব, ঝিনাইদহে সড়ক অবরোধ-ভাঙচুর Logo গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী Logo চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট Logo স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী Logo ‘বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না’, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্যালট্রো Logo সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫ Logo ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে

পালটা পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প

ইরানের লারাক দ্বীপে গত রোববার রাতে আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ইসলামিক বিপ্লবী গার্ডের সেনাসহ কয়েকজন বেসামরিক মানুষ নিহত ও আহত হন। এ হামলার পর জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান।

আর এই পালটা হামলার জন্য ইরানে আবারও হামলা চালানো হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, আমরা তাদের ওপর কঠোর হামলা চালাতে যাচ্ছি। ইরানিদের হামলার জবাব দেওয়া হবে।

এরআগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের ব্যাপক সমালোচনা করে নতুন করে পোস্ট দিয়েছেন ট্রাম্প। সেখানে ইরানকে ‘মৃত’ দেশ হিসেবে অভিহিত করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী আর অবশিষ্ট নেই। যদিও তিনি যুদ্ধের শুরু থেকেই এ দাবি করে আসছেন।

ট্রাম্প লিখেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে একটি ব্যর্থ রাষ্ট্র। এটি মৃত! তাদের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, তাদের কোনো মুদ্রাও নেই। তারা তাদের সেনা ও পুলিশ সদস্যদের কোনো বেতন দিচ্ছে না। মুদ্রাস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। ইরানের নেতারা বিশৃঙ্খল অবস্থায় আছে এবং দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নয়।”

জুলাইয়ের পর গত রোববার রাতে দুই দেশ আবারও হামলা ও পালটা হামলা চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরে বলে আসছে অস্ত্রের যুদ্ধের বদলে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালানো হবে। কিন্তু নতুন এ হামলা দেখিয়েছে, কোনো স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যে কোনো সময় লড়াই শুরু হয়ে যেতে পারে।

ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেছেন, ইরান সরকারবিরোধী এক লাখ বিক্ষোভকারীকে হত্যা করেছে। আর বিক্ষোভ দমন করেই তারা টিকে আছে।

গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। ইরানের সরকারি তথ্যে মতে ওই সময় নিরাপত্তাবাহিনীর সদস্যসহ তিন হাজার ১১৭ জনের মৃত্যু হয়। তবে ট্রাম্প এক লাখ সংখ্যা কোথা থেকে পেয়েছেন সেটি স্পষ্ট নয়। যদিও এর আগে তার সরকার ৬০ হাজার বিক্ষোভকারী নিহত হওয়ার তথ্য দিয়েছিল।

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

পালটা পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প

আপডেট সময় ০৮:২৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬