গ্রীষ্মের দলবদলে সবচেয়ে বেশি নাটকের জন্ম দিয়েছে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার যেতে আগ্রহ প্রকাশ করে আলভারেজ।
তবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কোনোভাবেই বার্সার কাছে এই তারকা স্ট্রাইকারকে বিক্রি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। বার্সা ছাড়া আলভারেজ যেকোনো ক্লাবে যেতে পারবে।
এই নিয়ে ক্লাবের সাথে সম্পর্কের অবনতি হয় এই বিশ্বকাপজয়ী তারকার। এসবের মাঝে অসুস্থতা নিয়ে তিন দিন আতলেতিকোর অনুশীলনে যোগ না দেওয়া তাকে তৈরি হয় নিয়ে নানান জল্পনা।
সবকিছু ছাপিয়ে অবশেষে গতকাল শুক্রবার অনুশীলনে ফিরেন তিনি। তবে দলের সঙ্গে নয়, ফিটনেস কোচের অধীনে ব্যক্তিগত অনুশীলন করেছেন এই তারকা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অসুস্থতার কারণে টানা তিনদিন অনুশীলনে দলের সঙ্গে না থাকায় রাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে না আলভারেজ। তার না থাকার বিষয়টি গতকালই নিশ্চিত করেছেন কোচ দিয়েগো সিমিওনে।
শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবশ্যই, সে আগামীকাল (শনিবার) থাকবে না।’
আলভারেজের বর্তমান পরিস্থিতি নিয়ে সিমিওনে আরো বলেন, ‘খেলার দিক থেকে আমার অবস্থান একই আছে। সে যেন সর্বোচ্চভাবে দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকতে পারে, সেটাই নিশ্চিত করতে চাই। আর এই মুহূর্তে আমার মনোযোগ সেভিয়া ম্যাচে।’
আলভারেজ দলের সঙ্গে অনুশীলনে ফিরলেই তাকে আগের মতোই গুরুত্বপূর্ণ মনে করানো হবে উল্লেখ করেন সিমিওনে বলেন, ‘হুলিয়ান যখন আমাদের সঙ্গে অনুশীলনে ফিরবে, তখন আমরা সবসময় যা দিয়ে এসেছি, সেটাই তাকে দেব, যাতে সে বুঝতে পারে সে গুরুত্বপূর্ণ—কারণ সে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ।
আলভারেজকে ঘিরে ট্রান্সফার টানাপোড়েন শেষ হয়নি এখনো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পছন্দ বার্সেলোনা হলেও আতলেতিকো স্পষ্ট জানিয়েছে, কোনো পরিস্থিতিতেই তাকে বার্সেলোনার কাছে বিক্রি করা হবে না। তবে এখনো হুলিয়ান আলভারেজকে পাওয়ার আশা এখনও ছাড়েনি বার্সেলোনা।
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে বাকি আর মাত্র তিন দিন। ফলে আলভারেজের সামনে এখন মূলত দুটি পথ—আতলেতিকোতেই থেকে যাওয়া, অথবা বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের প্রস্তাব গ্রহণ করা। আতলেতিকোর সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।
আলভারেজকে বিক্রি করতে হলে ১৫০ মিলিয়ন ইউরো পাওয়ার প্রত্যাশা করছে আতলেতিকো। ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্সেনাল তাকে দলে নিতে আগ্রহী হতে পারে। তবে লন্ডনের ক্লাবে যাওয়ার বিষয়ে আলভারেজ সম্মতি দিলেই কেবল সেই সম্ভাবনা বাস্তব রূপ নিতে পারে।
তবে আলভারেজকে ধরে রাখতে আগ্রহী আতলেতিকো। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল হিল মারিনও বৃহস্পতিবার জানিয়েছেন, ‘আমাদের ইচ্ছা এবং আমার ব্যক্তিগত স্বপ্ন হলো, সে আমাদের সঙ্গে থাকুক এবং আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাক।’
আলভারেজ যদি আতলেতিকোর হয়ে খেলা চালিয়ে আগ্রহী না হয় সেক্ষেত্রে বিকল্প খোঁজার কথা জানিয়েছেন মারিনও। সেই বিকল্পের মধ্যে বার্সেলোনা থাকবে না বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ


























