টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই জাতীয় দল থেকে বাদ। অপ্রত্যাশিত হলেও এমনটাই ঘটেছে ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের সঙ্গে।
নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে এত দিন প্রকাশ্যে কিছু বলেননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। অবশেষে তাঁকে সরিয়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা নিয়ে মুখ খুললেন সূর্য। ব্যাট হাতে দীর্ঘদিন অফফর্মে ছিলেন তিনি। তবে বিশ্বকাপ জিতে এবং শেষ দু’বছরে একটাও সিরিজ না হারার পরে কেন তিনি বাদ পড়লেন দল থেকে, তা নিয়ে প্রশ্ন তুললেন সূর্য।
ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার দু-তিন আগে নির্বাচনী কমিটির পক্ষ থেকে ফোন করা হয়েছিল সূর্যকুমার যাদব । বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণার দু’-তিনদিন আগে ওরা (নির্বাচনী কমিটি) আমাকে ফোন করেছিলেন। বলেছিল, এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি কোনও প্রতিক্রিয়া দেখাইনি।
কারণ, এটা আমার দোষ নয়। নিশ্চয়ই দলের জন্য ভালো বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওরা।’
প্রথমে কিছু না বললেও পরে বিষয়টি নিয়ে মানসিক ভাবে সমস্যায় পড়েছিলেন বলে জানালেন সূর্যকুমার। কারণ তাঁর নেতৃত্বে ভারত গত দু’বছরে একটাও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। বরং বিশ্বকাপ এবং এশিয়া কাপ জিতেছিল দল।
সূর্য স্পষ্ট বলেন, হ্যাঁ, আমি কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ দু’বছরে একটাও সিরিজ হারেনি দল। বিশ্বকাপ এবং এশিয়া কাপ জিতেছে। তাই স্বাভাবিক ভাবেই আপনি চাইবেন কিছু পাল্টাবে না। যখন সবকিছু ভালো চলছে, তখন কেন পরিবর্তন? পরিবর্তনের কারণ কী? এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল।
এই সময়টা তার জন্য সহজ ছিল না বলে যোগ করেন সূর্য।
তবে শ্রেয়স আইয়ারের প্রতি তার কোনও ক্ষোভ নেই। বরং, সতীর্থের প্রতি সম্মান রেখে নির্বাচকদের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
বাংলা৭১নিউজ/আরএইচ



























