ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাদকের বেলায় কাউকে ছাড় নয়, ওসিকে কড়া নির্দেশ এমপি জসিম উদ্দিনের Logo ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট Logo লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে খালাতো ভাই গ্রেপ্তার Logo ফিফার নিষেধাজ্ঞা এক ডজন থেকে তিনটিতে নেমেছে Logo ফ্রি প্যালেস্টাইন বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু Logo প্রাণের ভয়ে গৃহবন্দী জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছোট ছেলে Logo ১ হাজার শিক্ষার্থী নিয়ে রুয়েটে অনুষ্ঠিত হলো আরজেপি টেক ফেস্ট Logo উজানের ভারি বর্ষণ, শান্ত নদীর বুকে ঝড়ের পূর্বাভাস Logo ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

১ হাজার শিক্ষার্থী নিয়ে রুয়েটে অনুষ্ঠিত হলো আরজেপি টেক ফেস্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রযুক্তি প্রতিযোগিতা ও উৎসব ‘আরজেপি টেক ফেস্ট ২০২৬’। গত ২৬ আগস্ট উত্তরবঙ্গের ৮০টি স্কুল ও ২০টি কলেজের ১ হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হয়।

রুয়েটের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শহীদ উজ জামারের সভাপতিত্বে ও আরজেপি’র সভাপতি তারেক আবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন রুয়েটের প্রোভিসি অধ্যাপক ড. আখতার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) ড. চিত্রলেখা নাজনীন, রুয়েট ইসিই বিভাগের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, পুলিশ কমিশনারের পক্ষে উপ-কমিশনার মাঈনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুনুর রশীদ খন্দকার ও অধ্যাপক ড. আরিফুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রযুক্তি প্লাটফর্ম এবং রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী আইসিটি ক্লাব আরজেপির উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রযুক্তি উৎসবে ছিল প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইসিটি অলিম্পিয়াড ও প্রজেক্ট শোকেইস। সেই সঙ্গে ছিল প্রশ্নোত্তর পর্ব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীরা মজার বিভিন্ন প্রশ্ন করে জিতে নেয় পুরস্কার।

সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বলেন, ছোট বয়স থেকেই শিক্ষার্থীরা যেন সহজেই ইনোভেশনের সঙ্গে যুক্ত হতে পারে, তার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অর্থের জন্য কোনো উদ্ভাবন থেমে থাকবে না। এছাড়া বৃহৎ এই প্রযুক্তি উৎসব আয়োজনের জন্য রুয়েট ও আরজেপিকে ধন্যবাদ জানান আনোয়ার হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার করলে হবে না, প্রযুক্তির উদ্ভাবক হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নে কোমলমতি শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। এই কাজে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা সবসময় থাকবে বলে জানান তিনি।

আরজেপির সভাপতি তারেক আবরার বলেন, স্বেচ্ছাসেবী কাজের অংশ হিসেবে আরজেপি যেমন শিক্ষার্থীদের প্রযুক্তি ও প্রোগ্রামিং শেখাচ্ছে, এই শিক্ষার্থীরাও যেন একদিন বড় হয়ে এই ক্রমধারা চালু রাখে। প্রত্যন্ত অঞ্চলসহ দেশের প্রতিটি আনাচে-কানাচে প্রযুক্তি শিক্ষাকে ছড়িয়ে দিয়ে সেখান থেকে মেধাবীদের বাছাই করে আনতে এবং বড় স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে আরজেপি বদ্ধপরিকর।

সমাপনী অনুষ্ঠান শেষে সমগ্র উত্তরবঙ্গ থেকে আগত ১ হাজার অধিক শিক্ষার্থীর মধ্য থেকে ৫০ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার দেওয়া হয়। উত্তরবঙ্গের সেরা এই ৫০ বিজয়ীকে নিয়ে ২৭ ও ২৮ আগস্ট রুয়েটে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ‘আরজেপি গ্র্যান্ড ক্যাম্প’। ক্যাম্পে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রোগ্রামিং, রোবটিক্স, ম্যাথমেটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি বিষয়ে উচ্চতর জ্ঞান লাভের সুযোগ পায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মাদকের বেলায় কাউকে ছাড় নয়, ওসিকে কড়া নির্দেশ এমপি জসিম উদ্দিনের

১ হাজার শিক্ষার্থী নিয়ে রুয়েটে অনুষ্ঠিত হলো আরজেপি টেক ফেস্ট

আপডেট সময় ১২:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬