জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উয়েফার দ্বৈরথ থামছেই না। ফিফা সভাপতির বিরুদ্ধে সুইস আদালতে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনায় আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ এনে মামলা করা হচ্ছে। যদিও পরিকল্পনা থেকে সরে এসেছিলেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান।
ফিফা অন্য সব মহাদেশীয় ফেডারেশনের পরামর্শ ছাড়াই ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) অংশীদারত্বের প্রস্তাব করে। সেটার অভিযোগে ইনফান্তিনো অভিযুক্ত হয়েছেন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে। সেখানে জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত বিনিয়োগ তহবিল থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে সম্ভাব্য প্রমাণ সংগ্রহের পর উয়েফা ম্যানহাটনের একটি আদালতে সেই নথি দাখিল করেছে।
থ্রাইভ এবং কুশনার প্রধান বিনিয়োগকারী হিসেবে ফিফাকে ৪.২ বিলিয়ন ডলার পরিশোধ করে প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা কেনার পরিকল্পনা করেছিল। যা বিশ্বকাপসহ ফুটবল সংস্থাটির প্রতিটি টুর্নামেন্ট পরিচালনা করত। ইংলিশ এক গণমাধ্যমের হাতে ৬০ পৃষ্ঠার সেই নথি এসেছে। সেখানে উয়েফার অবস্থান এবং তথ্য চাওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নথিটি ফ্লোরিডায় অবস্থিত ফিফার নর্থ আমেরিকা সদর দপ্তরে এবং নিউইয়র্কে থ্রাইভ ও জেপি মরগ্যানের কাছেও হস্তান্তর করা হয়েছিল। অনলাইনএনসাইক্লোপিডিয়া ও রেফারেন্স ব্যবহার করা
বিতর্কিত এফএফই বিক্রি পরিকল্পনা সম্পর্কিত সমস্ত নথিপত্র ও যোগাযোগ সরবরাহ করার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়েছে। প্রমাণ পর্যালোচনার পর উয়েফা এখন সুইজারল্যান্ডে ফৌজদারি মামলা দায়ের করবে বলে জানিয়েছে।
উয়েফার আইনজীবীরা ৬০ পৃষ্ঠার নথিতে জানিয়েছেন, ‘উয়েফা এবং আইনজীবীরা সুইস ফৌজদারি আইনের ১৫৮ ধারা অনুযায়ী ফৌজদারি অব্যবস্থাপনার জন্য ইনফান্তিনো এবং সম্ভবত ফিফার অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে একটি সুইস ফৌজদারি মামলা করার কথা বিবেচনা করছে। ৪.২ বিলিয়ন ডলারের অঙ্কটি ইনফান্তিনো কর্তৃক নিজের স্বার্থে প্রচারিত একটি প্রতারণামূলক ও বাজার বহির্ভূত মূল্য হতে পারে।’
ফিফা ভবিষ্যতে কোন মালিকানা বিক্রির চেষ্টা করা হবে না, এমন আশ্বাস পাওয়ার পর উয়েফা চলতি সপ্তাহের শুরুতে ফিফা টুর্নামেন্ট বয়কট করার হুমকি থেকে সাময়িকভাবে সরে এসেছে। বৃহস্পতিবার বিবৃতিতে উয়েফা বলেছে, ‘উয়েফা আসন্ন মৌসুমে মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এবং মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপসহ ফিফা প্রতিযোগিতাগুলো থেকে ইউরোপীয় দলগুলোর নাম প্রত্যাহার সাময়িকভাবে স্থগিত করতে সম্মত হয়েছে। এ অবস্থান থেকে ক্রমাগত পর্যালোচনার অধীনে থাকবে উয়েফা। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে তা পরবর্তীতে পুনর্বিবেচনা করা হতে পারে।’
বাংলা৭১নিউজ/জেএস



























