ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে সরকার Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী Logo ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা Logo রোহিঙ্গা সংকটের ৯ বছর আজ, এখনও অনিশ্চিত প্রত্যাবাসন Logo ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ Logo বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার Logo টাঙ্গাইলে যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ, বস্তাবন্দী লাশ উদ্ধার Logo এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন জেমিমা Logo চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন, ইসির সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে Logo হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

২৬ আগস্ট রাত থেকেই সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা

জাতীয় সংসদ ভবন ও তার আশপাশের এলাকার নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও সংলগ্ন অঞ্চলগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ২৬ আগস্ট (বুধবার) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিধিনিষেধের মধ্যে রয়েছে-  ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন। যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন।

সংরক্ষিত সীমানা

উত্তর ও পূর্ব দিক: ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত। রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি ও পর্যটন ক্রসিং পর্যন্ত।

দক্ষিণ দিক: বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

পশ্চিম দিক: মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত।

আভ্যন্তরীণ এলাকা: ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সমগ্র সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার ভেতরে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।

ডিএমপির পক্ষ থেকে এই নির্ধারিত এলাকায় সাধারণ নাগরিক ও পথচারীদের নির্দেশনাসমূহ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে সরকার

২৬ আগস্ট রাত থেকেই সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০২:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬