ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির Logo ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ হবে ১২ সেপ্টেম্বর Logo অর্থনীতির পুনরুদ্ধারে স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক: সিপিডি Logo ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে: অর্থমন্ত্রী Logo দেশের সব মাদরাসার জন্য বিশেষ নির্দেশনা Logo আপত্তিকর ভিডিও ধারণের পর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত তারা, অবশেষে ধরা Logo খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি Logo বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী Logo আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করে বিএনপি নেতা বহিষ্কার, এলাকায় মাইকিং করে সর্তক Logo গ্যাস সিলিন্ডার ও বাসভাড়া ফ্রি, নারীদের জন্য থালাপতি বিজয়ের উপহার

দিল্লির তরুণী স্পিনারের সেলিব্রেশনেই মাতল নেটদুনিয়া

দিল্লি প্রিমিয়ার লিগের মহিলা ক্রিকেটের ২০২৬ মৌসুমের উদ্বোধনী ম্যাচেই নজর কেড়ে নিলেন তরুণ লেগ-স্পিনার মেধাবী বিধুরী। অরুণ জেটলি স্টেডিয়ামে সাউথ দিল্লি সুপারস্টার্জের বিরুদ্ধে সেন্ট্রাল দিল্লি কুইন্সের হয়ে খেলতে নেমে ডান হাতি এই লেগ-স্পিনার ২৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

আজকালের প্রতিবেদনে বলা হয়, বোলিংয়ের পাশাপাশি ম্যাচের পর সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে তার অভিনব সেলিব্রেশন। ১৬ তম ওভারে নিশিকা সিংকে আউট করার পর সতীর্থ অরুশি গোয়েলের হাতে ক্যাচ নেওয়ার ঘটনাকে উদযাপন করতে মেধাবী হাতের ইশারায় ‘৬-৭’ দেখান। তার জার্সি নম্বর ৬৭ হওয়ায় মুহূর্তেই সেই সেলিব্রেশন নজর কাড়ে। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

মুহূর্তে এই স্পিনারের এই উদযাপন ব্যাপক সাড়া ফেলে ক্রিকেট অঙ্গনেও।

মেধাবী জানিয়েছেন, এই সেলিব্রেশনের পিছনে রয়েছে তার ছোট বোনের পরামর্শ। তাঁর ছোট বোন, যিনি জেন-জি প্রজন্মের, মেধাবীকে ৬৭ নম্বর জার্সি পরার পাশাপাশি বর্তমানে জনপ্রিয় ‘৬-৭’ ইশারা করার পরামর্শ দিয়েছিলেন।

ম্যাচে অবশ্য মেধাবীর পারফরম্যান্স সেন্ট্রাল দিল্লি কুইন্সকে জয় এনে দিতে পারেনি।

সাউথ দিল্লি সুপারস্টার্জ ২০ ওভারে ১৫৬/৫ রান তোলে। মেধাবীর পাশাপাশি সুমিতি সোনি ২/১৩ বোলিং করে নজর কাড়েন। জবাবে সেন্ট্রাল দিল্লি কুইন্স নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় এবং ২৯ রানে ম্যাচ হারে।

২০ বছর বয়সি মেধাবী মূলত ডান হাতি লেগ-স্পিনার। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই খেলছেন তিনি।

দিল্লি প্রিমিয়ার লিগেও এটাই তাঁর প্রথম মরশুম নয়। আগের সংস্করণে তিনি সাউথ দিল্লি সুপারস্টার্জের হয়েই খেলেছিলেন।

উদ্বোধনী ম্যাচে দল হারলেও মেধাবীর ‘৬-৭’ সেলিব্রেশন তাঁকে রাতারাতি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ক্রিকেট মাঠের পারফরম্যান্সের সঙ্গে অভিনব উদযাপনের মিশেলে নতুন মরশুমের শুরুতেই নিজের জন্য আলাদা পরিচয় তৈরি করেছেন এই তরুণ লেগ-স্পিনার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

দিল্লির তরুণী স্পিনারের সেলিব্রেশনেই মাতল নেটদুনিয়া

আপডেট সময় ০৪:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬