ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নুসরাত হত্যা মামলা: ‘ঢালাও’ ফাঁসি দেওয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ Logo ৩ বছরে ৩০ বছরের গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল Logo অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করাও বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন Logo ফরিদপুরে ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার Logo ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যা বললেন সিইসি Logo জুলাইয়ে ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার Logo দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে Logo অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন : রিজভী Logo মেঘনায় ধরা পড়ল রাজা ইলিশ, বিক্রি হলো কত টাকায়? Logo কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

নিজেদের মাঠেই দুয়ো শুনে সোজা ড্রেসিংরুমে আলভারেজ

আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে ঘিরে আতলেতিকো মাদ্রিদের অস্বস্তি এবার প্রকাশ্যে চলে এসেছে।

মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে কাল রাতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আতলেতিকো।

এরপর নিজেদের সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে আলভারেজকে। মাঠে নামার পরও তার প্রতি অসন্তোষ দেখান সমর্থকেরা।

বিশ্বকাপ শেষে আতলেতিকোতে ফিরেই আলভারেজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তিনি ক্লাব ছাড়তে চান এবং বার্সেলোনা অথবা আর্সেনালে যেতে আগ্রহী—এমন খবর প্রকাশের পর থেকেই আতলেতিকো সমর্থকদের একাংশ তার ওপর ক্ষুব্ধ।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আলভারেজের নাম ঘোষণার সময়ও দুয়োধ্বনি দেন আতলেতিকোর সমর্থকেরা। ৬৬ মিনিটে মাঠে নামার পরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন না জানিয়ে একাই ড্রেসিংরুমের দিকে চলে যান আলভারেজ। তবে কোচ দিয়েগো সিমিওনে জানিয়েছেন, এটি আলভারেজের নিজের সিদ্ধান্ত ছিল না।

ক্লাবই তাকে সরাসরি ড্রেসিংরুমে যেতে বলেছিল, যাতে পরিস্থিতি আরো উত্তপ্ত না হয়।

সিমিওনে বলেছেন, আমি পরামর্শ দেওয়ার জন্য এখানে নেই। আতলেতিকোর হয়ে নিজের সেরাটা দেওয়াই আমার কাজ। ক্লাব সিদ্ধান্ত নিয়েছিল, সে (আলভারেজ) যেন গ্যালারি বা সমর্থকদের কাছে না যায়। তাকে আলাদা রাখার সিদ্ধান্ত ছিল ক্লাবের।

দ্য অ্যাথলেটিক ও ইএসপিএন জানিয়েছে, আলভারেজকে নিয়ে বার্সেলোনা ও আর্সেনালের টানাটানি চলছে। কিন্তু আতলেতিকো বার্সেলোনার কাছে তাকে বিক্রি করতে চায় না।

এর আগে বার্সার প্রায় ১০ কোটি ইউরোর (প্রায় ১ হাজার ৪৩০ কোটি টাকা) প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে আতলেতিকো। বিপরীতে আর্সেনালের সঙ্গে আলোচনা করতে তুলনামূলকভাবে বেশি আগ্রহী মাদ্রিদের ক্লাবটি।

কিন্তু জটিলতা এখানেই। আলভারেজের প্রথম পছন্দ বার্সেলোনা। যদিও সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সায় যাওয়ার পথ কঠিন হয়ে পড়ায় আর্সেনালের প্রস্তাব নিয়ে তিনি এখন আগের চেয়ে বেশি ভাবছেন।

সব মিলিয়ে গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা যত ঘনিয়ে আসছে, আলভারেজকে ঘিরে আতলেতিকোর পরিস্থিতিও তত উত্তপ্ত হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নুসরাত হত্যা মামলা: ‘ঢালাও’ ফাঁসি দেওয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ

নিজেদের মাঠেই দুয়ো শুনে সোজা ড্রেসিংরুমে আলভারেজ

আপডেট সময় ০১:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬