ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়লো বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ডারউইনে দাপট দেখিয়ে ইতিহাস গড়া জয় পেয়েছিল টাইগাররা। তবে শেষটা ভালো হয়নি। ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাকাইতে পুরো দুই দিনও টিকতে পারেনি বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) দ্বিতীয় দিনের অন্তত আড়াই ঘণ্টার মতো খেলা বাকি থাকতেই ৯৫ রানে গুটিয়ে দ্বিতীয় ইনিংস শেষ হয় সফরকারীদের।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ৬৪ রানের পর ৯৫, নিজেদের ইতিহাসে প্রথমবার টেস্টের দুই ইনিংসেই একশ রানের আগে অলআউট হয়েছে টাইগাররা।

২০০০ সালের ২৬শে জুন আনুষ্ঠানিকভাবে টেস্ট খেলার মর্যাদা পাওয়া বাংলাদেশ ২৬ বছরে ১৬১টি টেস্ট ম্যাচ খেলেছে। ম্যাকাই টেস্টের আগে কখনোই তারা দুই দিনে টেস্ট হারেনি। এর আগে টেস্ট ইতিহাসে দুই দিনের টেস্ট হয়েছে ২৮টি। গত অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে দুটি টেস্ট দুই দিনে শেষ হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়লো বাংলাদেশ

আপডেট সময় ০১:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬