শেষ বিকালে ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। টেস্টের আশা বাঁচিয়ে রাখতে নেতৃত্ব দিয়েছেন শরীফুল ইসলাম।
একাই ইনিংসে ৬ উইকেট নিয়ে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এমন কঠিন মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন ছিল দুর্দান্ত বোলিং। যেন কেউ একজন সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন।
সেই কাজটাই করলেন শরীফুল। চোটের কারণে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের সাক্ষী হতে না পারায় বাংলাদেশি পেসার গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটারদের দাঁড়াতেই দেননি।
শরীফুলের আগুনে পুড়ে অঙ্গার হওয়ায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিতে পারল না অস্ট্রেলিয়া। দিন শেষে অবশ্য ১০১ রানের লিড নিয়েছে তারা।
তবে আরও সুবিধাজনক অবস্থায় থাকার কথা ছিল তাদের। কেননা প্রথম দিন শেষে ১৬৫ রান তুলতেই ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
বাংলা৭১নিউজ/আরএইচ




























