ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝালমুড়ি বিক্রি করা দুই শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও Logo বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ Logo ৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের আদালত থেকে ১০০ মামলা সরানো হলো অন্যত্র Logo দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের জানাজা সম্পন্ন Logo সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ৩ দিনের রিমান্ডে Logo এক সপ্তাহ বিদ্যুৎহীন, পিডিবির অফিস ভাঙচুর এলাকাবাসীর Logo রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা Logo ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৮৪ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার Logo হাদি হত্যার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল Logo ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের জানাজা সম্পন্ন

সাবেক মন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। স্বামীর জানাজায় অংশ নিতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি। জানাজার সময় দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানও সেখানে দেখা যায়।

জানাজা শেষে ভ্যান থেকে নেমে তিনি শেষবারের মতো স্বামী তৌফিক নেওয়াজকে দেখেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এরপর দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানেই তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১২ ঘণ্টার প্যারোল অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নেওয়াজ মারা যান। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ঝালমুড়ি বিক্রি করা দুই শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের জানাজা সম্পন্ন

আপডেট সময় ০৩:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬