ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী Logo ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল Logo ১২ দিনের ব্যবধানে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত তুরস্কে, নিহত ৫ Logo ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর Logo হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি

কলম্বিয়ার পর্যটননগরী কার্টাহেনায় একটি সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি করেছে বন্দুকধারীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরে জিম্মিদের মধ্যে পাঁচজন বয়স্ক নারীকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, একটি সাঁজোয়া যান ডাকাতির চেষ্টা করে বন্দুকধারীরা।

পুলিশ এগিয়ে এলে তারা পালিয়ে সুপারমার্কেটে ঢুকে পড়ে এবং সেখানে থাকা লোকজনকে জিম্মি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবনটির আশপাশে স্নাইপার মোতায়েন করা হয় এবং সড়ক বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা অভিযানের সময় কার্টাহেনায় কিছু সময়ের জন্য বিমান চলাচলও স্থগিত ছিল।
জিম্মিদের মধ্যে সুপারমার্কেটের কর্মীরাও রয়েছেন।

এক কর্মীর বাবা এএফপিকে জানান, তাঁর ছেলে কাজে যাওয়ার পর থেকে ফোন ধরছেন না। বন্দুকধারীরা তার ফোন নিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হামলাকারীরা প্রায় ২০ লাখ ডলার, দুটি সাঁজোয়া যান এবং পার্শ্ববর্তী শহর বাররানকিয়ায় নিরাপদে যাওয়ার সুযোগ দাবি করেছে। তবে এএফপি এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

জিম্মিকারীদের পরিচয় ও তাদের সঙ্গে কোনো অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানায়নি কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী

ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি

আপডেট সময় ০৮:৩৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬