ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ইউএনও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনওর কক্ষের টেলিভিশন, নথিপত্র, আসবাব ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পাশাপাশি অফিসটি বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ভোরে কার্যালয়ের পাহারাদার অলি মিয়া দ্বিতীয় তলার বারান্দায় বসে পাহারা দিচ্ছিলেন। নিচে দুজন গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন। এ সময় অলি মিয়া পোড়া গন্ধ পেয়ে গ্রাম পুলিশদের ডাকেন। পরে তারা খোঁজাখুঁজি করে ইউএনওর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। কক্ষের তালা খুলে ভেতরে গিয়ে টেলিভিশনের সুইচ বোর্ডে আগুন জ্বলতে দেখেন তারা।

কার্যালয়ে থাকা দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পাশের সরকারি কোয়ার্টার থেকে ইউএনও অলিদুজ্জামান, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তারা পাশের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

এদিকে খালিয়াজুরিতে ফায়ার সার্ভিস স্টেশন চালু না থাকায় পাশের মদন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। তবে তাদের খালিয়াজুরিতে আসতে ধনু নদ পার হতে হয়। নদটির ওপর সেতু না থাকায় ফেরিতে করে যানবাহন পারাপারে সময় লাগে। এর মধ্যে স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইউএনও অলিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। টেলিভিশনের ক্যাবিনেটে রাউটার, ওয়াই-ফাই ও সিসিটিভি ক্যামেরার সংযোগ ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় ইউএনও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ১০:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬