ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এবার যুক্তরাষ্ট্রের এক রাজ্যকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা ইরানের

ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্য দিয়ে প্রবাহিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টাজবাব হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান।

ভারতে অবস্থিত ইরান দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বুধবার (১৯ আগস্ট) ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।’

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র শেয়ার করেন, যেখানে হরমুজ প্রণালির ওপর ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ লেখা ছিল। পরবর্তীতে ট্রাম্পের এই পোস্টটি হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও পুনরায় শেয়ার করা হয়।

ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এই দিবাস্বপ্ন খুব দ্রুতই ভাঙবে। আর তা না হলে ইরানই তার এই ভুল ধারণা ভেঙে দেবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে ইরানের বাইরে সবচেয়ে বেশি ইরানি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। পরিসংখ্যান অনুযায়ী, সেখানে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত অধিবাসী রয়েছেন। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানিদের অভিবাসন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, যার ফলে লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকাটি তাদের প্রধান কেন্দ্রে পরিণত হয় এবং স্থানীয়ভাবে এটি ‘তেহরান অ্যাঞ্জেলস’ নামে পরিচিতি পায়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

এবার যুক্তরাষ্ট্রের এক রাজ্যকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা ইরানের

আপডেট সময় ১১:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬