ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা Logo ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট Logo যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান Logo স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী Logo ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার Logo চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধ, জরুরি চিকিৎসা না পেয়ে ঘাটেই মুক্তিযোদ্ধার মৃত্যু Logo রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক Logo আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব : ভারপ্রাপ্ত স্পিকার

প্রতিবন্ধী ব্যক্তিদের সমমর্যাদা দেওয়া এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মায় না।

প্রতিবন্ধী ব্যক্তিদের আমাদের প্রতিবন্ধকতা হিসেবে দেখা উচিত নয়। মানুষকে মর্যাদা দেওয়া সংসদ সদস্যদের অন্যতম পবিত্র দায়িত্ব।

বুধবার (১৯ আগস্ট) সংসদ সচিবালয়ে এক সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সাক্ষাতে বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সুরক্ষা, শিক্ষার অধিকার এবং মানুষ হিসেবে সমতার অধিকার নিশ্চিতের বিষয়ে মতবিনিময় হয়। এ সময় রাজনৈতিক দলগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার ও সুরক্ষায় সংসদীয় ককাস গঠনের আহ্বান জানানো হয়।

প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যথাযথ আইনি সুরক্ষা ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। তাদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করার ক্ষেত্রে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ আরো জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

উল্লেখ্য, বার্ডো মূলত দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব : ভারপ্রাপ্ত স্পিকার

আপডেট সময় ০৫:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬