ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ Logo ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় Logo উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক Logo গভীর রাতে পিৎজার দোকানে তিন সেকেন্ডে ৩ রাউন্ড গুলিবর্ষণ Logo ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে ১৭ হাজার গর্ভবতী Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা Logo ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ দিন পর খাদে মিলল কলেজছাত্রের মরদেহ

১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে ১৭ হাজার গর্ভবতী

বন্যা ও ভূমিধসে চট্টগ্রামের সাত জেলায় অন্তত ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে এক লাখ ১৭ হাজার কিশোরী ও ১৭ হাজার ৪৯০ জন গর্ভবতী নারী রয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ৪৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৯ হাজার ৭০৭ জন। এ ছাড়া ১৫ হাজার ৬০০ প্রতিবন্ধী ব্যক্তি ও প্রায় ২০০ হিজড়া জনগোষ্ঠীর মানুষ চরম সংকটে রয়েছে।

ইউএনএফপিএর প্রতিবেদনে বান্দরবানকে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতির জেলা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার গর্ভবতী নারী বন্যাদুর্গত এলাকায় আটকা পড়েছেন। পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় তাঁদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুটি নারীবান্ধব কেন্দ্র ও চারটি স্বাস্থ্যকেন্দ্র প্লাবিত হয়েছে।

অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড়, আলোর অভাব, গোপনীয়তা ও পৃথক স্যানিটেশন সুবিধার ঘাটতির কারণে নারী ও কিশোরীদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে ইউএনএফপিএ। অর্থনৈতিক সংকটের কারণে বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো নেতিবাচক প্রবণতাও বাড়ছে।

ইউএনএফপিএ জানিয়েছে, এ পর্যন্ত এক হাজার ১৮ জন নারীকে স্বাস্থ্যসেবা, চার হাজার ৫০০ ডিগনিটি কিট এবং এক হাজার ৯৫১টি মাসিক স্বাস্থ্যসামগ্রী দেওয়া হয়েছে। তবে জরুরি সেবা চালু রাখতে প্রয়োজন ৯ লাখ ৬৬ হাজার ৯৩০ ডলারের মধ্যে সংগ্রহ হয়েছে মাত্র এক লাখ ৩০ হাজার ৩৩০ ডলার। অর্থাৎ এখনো ঘাটতি রয়েছে আট লাখ ৩৬ হাজার ৬০০ ডলার।

প্রতিবেদনে জরুরি প্রসূতি সেবা চালু রাখা, যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার ও নিরাপদ আশ্রয়কেন্দ্র নিশ্চিত করার পাশাপাশি ৮৭ শতাংশ তহবিল ঘাটতি দ্রুত পূরণের আহ্বান জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে

১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে ১৭ হাজার গর্ভবতী

আপডেট সময় ০১:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬