ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল Logo ১২ দিনের ব্যবধানে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত তুরস্কে, নিহত ৫ Logo ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর Logo হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা Logo গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি

প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল

প্রথমার্ধে ছন্নছাড়া ছিল রিয়াল মাদ্রিদ। পিএসভি আইন্দহোভেনের কাছে ৩২ মিনিটে গোল হজম করে আরও হোঁচট খায়। হয়তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধের জন্য সব নাটকীয়তা তুলে রেখেছিল। কিলিয়ান এমবাপের জোড়া, জুড বেলিংহ্যামের দৃষ্টিনন্দন গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের ম্যাচসেরা পারফর‌ম্যান্সে পিএসভি ৫-১ ব্যবধানে উড়ে গেছে।

নিজেদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের পুরো ম্যাচের পরিসংখ্যান হয়তো তাদের প্রথমার্ধ ঠিকভাবে তুলে ধরে না। যেখানে পিএসভি স্বাগতিকদের পুরোদমে অস্বস্তিতে রেখেছিল। তবে হোসে মরিনিয়োর দল দানব হয়ে ওঠে বিরতির পর। সবমিলিয়ে ৬২ শতাংশ পজেশন আর গোলের লক্ষ্যে তাদের শট ছিল ৯টি। বিপরীতে নেদারল্যান্ডসের ক্লাবটি স্রেফ একটি শট লক্ষ্যে রাখতে পারে।

চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চম জয় তুলে নেওয়ার পথে রিয়ালের হয়ে এমবাপের জোড়া গোল ছাড়াও একবার করে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ফেদে ভালভার্দে, বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস। এর আগে ৩২ মিনিটে পেনাল্টিতে রিয়ালকে পিছিয়ে দেওয়া গোলটি করেন ইভান পেরিসিচ। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষে এবং এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে পিএসজি দ্বিতীয়।

খেলা শুরুর পঞ্চম মিনিটেই পিএসভির একটি শট গোল পোস্টের কাছ দিয়ে যায়, তিন মিনিট পর পাশের জাল কাঁপায় তাদের আরেকটি প্রচেষ্টা। রিয়াল প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে একাকদশ মিনিটে। তবে ভিনিসিয়ুসের কোনাকুনি শট ক্রসবার ও পোস্টের সংযোগস্থলে লেগে ফেরে। খেলা ধীরলয়ে চলছিল, এরই মাঝে ডাচ মিডফিল্ডার সভেন মাইনান্সকে নিজেদের বক্সে ফাউল করেন অঁরেলিয়ে চুয়ামেনি। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

দারুণ স্পটকিকে পেরিসিচ পিএসভিকে লিড এনে দেন। অবশ্য তারা ডি-বক্সে ফাঁকায় আরেকটি সুযোগ পেলেও লক্ষ্যে রাখতে পারেনি বল। ধারহীন ফুটবলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে তাদের অন্য রূপে দেখা যায়। দারুণ সংঘবদ্ধ আক্রমণে ৫০ মিনিটে সাফল্য পায় লস ব্লাঙ্কোসরা। ভিনিসিয়ুসের ক্রস পেয়ে ইয়ান দিয়োমান্দে পাস বাড়ান আর্দা গুলারকে, তার ব্যাকহিল কাটব্যাক পেয়ে ভালভার্দে জোরালো শটে ১-১ সমতা আনেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি

প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল

আপডেট সময় ০৮:৩২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬