ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন Logo বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা Logo ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে Logo কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্তির আনন্দ রূপ নিল শোকে Logo চাঁদে স্পেসএক্স রকেটের ধাক্কায় তৈরি বিশাল গর্তের ছবি প্রকাশ করল নাসা Logo এ বছরেই কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প Logo আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর Logo রিয়ালের পরিচয় পর্বে মরিনহো বললেন, ‘আমি তোমাদেরই একজন’ Logo কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য Logo রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রিয়ালের পরিচয় পর্বে মরিনহো বললেন, ‘আমি তোমাদেরই একজন’

দীর্ঘ ১৩ বছর পর রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে ফিরেছেন জোসে মরিনহো। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ভালদেবেবাসে এক ঘরোয়া আয়োজনে আনুষ্ঠানিকভাবে মরিনহোকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানটি ছিল সংবাদমাধ্যম ও সমর্থকদের উপস্থিতি ছাড়াই। রিয়ালের সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন পর্তুগিজ এই কোচ।

প্রত্যাবর্তনের পর রিয়াল মাদ্রিদের সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন মরিনহো। তিনি বলেছেন, ‘আমি তোমাদেরই একজন।

শুধু আজ নয়, আমি সবসময়ই তোমাদের একজন ছিলাম। ২০১০ সালে যেদিন আমাকে এখানে উপস্থাপন করা হয়েছিল, সেদিন থেকে ২০১৩ সালে যেদিন চলে গিয়েছিলাম, তখনো আমি তোমাদেরই একজন ছিলাম।’

রিয়ালে ফেরার অনুভূতি মরিনহোর কাছে ঘরে ফেরার মতো। তবে এবারের অনুভূতি আগেরবারের চেয়েও বেশি আবেগের বলে জানিয়েছেন তিনি।

রিয়ালে কাজ করাকে শুধু চাকরি হিসেবে দেখছেন না মরিনহো। তার ভাষায়, এটি একটি অভিযান। খেলোয়াড় ও কোচিং স্টাফদের আরো উন্নত করা এবং দলে কঠোর পরিশ্রম, দায়িত্ববোধ ও উচ্চাকাক্সক্ষার সংস্কৃতি গড়ে তোলাই তার লক্ষ্য।

রিয়ালে প্রথম মেয়াদে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন মরিনহো। সেই সময়ে তিনি জিতেছিলেন লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।

এবার দ্বিতীয় মেয়াদে তার লক্ষ্য রিয়ালকে আবার শীর্ষে ফেরানো।

মরিনহোর অধীনে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে চারটি প্রীতি ম্যাচ খেলেছে রিয়াল। এবার তার দল মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অপেক্ষায়। আগামী ২২ আগস্ট রাতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু হবে মরিনহোর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

রিয়ালের পরিচয় পর্বে মরিনহো বললেন, ‘আমি তোমাদেরই একজন’

আপডেট সময় ১২:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬