ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে সাড়ে ২৪ কোটি টাকা দিল গ্রামীণফোন Logo রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের রিট খারিজ Logo এখনো পলাতক ৬৯০ বন্দি, পরিচয় শনাক্ত হয়নি ১৬৬ জনের Logo ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী Logo তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ

এখনো পলাতক ৬৯০ বন্দি, পরিচয় শনাক্ত হয়নি ১৬৬ জনের

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্তত ৬৯০ বন্দি এখনো পলাতক রয়েছেন। তাদের মধ্যে ১৬৬ জনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

তিনি জানান, সেই অস্থিরতার সময় বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪০ জন বন্দি পালিয়েছিলেন। তাদের অধিকাংশকেই এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

আইজি প্রিজন জানান, নরসিংদী জেল থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির পরিচয় নিশ্চিত করা যায়নি। কারণ, হামলা ও অগ্নিসংযোগের সময় সার্ভার এবং ডাটাবেজসহ কারাগারের যাবতীয় নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, সে সময় সার্ভার ও ডাটাবেস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ জন বন্দীর পরিচয় আমরা নিশ্চিত করতে পারিনি।

পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৯ জন জঙ্গিবাদের মামলায় অভিযুক্ত ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনজন এখনো পলাতক রয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সৈয়দ মোতাহের হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে জুয়েল নামে একজন জামিন পেয়েছিলেন, কিন্তু সম্প্রতি তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতকদের অধিকাংশই জঙ্গি নন। বরং তারা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত বা বিচারাধীন আসামি।

আইজি প্রিজন বলেন, পলাতকদের গ্রেপ্তারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ন্যস্ত, আর কারা কর্তৃপক্ষ তাদের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

কর্মকর্তারা জানান, ১৬৬ জন অজ্ঞাতপরিচয় পলাতক বন্দির নাম, ঠিকানা এবং মামলার বিবরণ হাতে না থাকায় বাকি পলাতকদের খুঁজে বের করার কাজটি আরও কঠিন হয়ে পড়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী

এখনো পলাতক ৬৯০ বন্দি, পরিচয় শনাক্ত হয়নি ১৬৬ জনের

আপডেট সময় ০৪:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬