ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী Logo অপতথ্য রোধে গণমাধ্যমসহ সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে: মন্ত্রী Logo সাগরে নিম্নচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস Logo ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার Logo রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময় Logo ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী Logo ২টি এমকিউ-৯বি সিগার্ডিয়ান ড্রোন ভাড়া নিচ্ছে ভারত Logo ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান ইয়েমেনের Logo এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাকাই টেস্টের প্রথম দিনের টিকিট শেষ

ডারউইন টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার প্রতিপক্ষের মাঠে জয় পেয়েছে বাংলাদেশ।

শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে নাকানিচুবানি খাওয়াবে এমনটা কজনই ভেবেছিল!

ঐতিহাসিক মুহূর্ত মিস করায় এখন অনেকেই আফসোস করছেন। তবে আর নয়। এমনই যেন পণ করেছেন দর্শক-সমর্থকরা। তা না হলে ম্যাকাই টেস্টের প্রথম দিনের টিকিট কেন ‘সোনার হরিণ’ হবে।

এতটাই যে বিক্রি শুরু হতেই প্রথম দিনের টিকিট শেষ।

গাঁটের টাকা ভাঙতে চাইলেও আর কেউই প্রথম দিনের সাধারণ টিকিট পাচ্ছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট নিয়ে বলা হয়েছে, ‘এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে।’

তবে দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে।

অবশ্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের জন্য সাময়িকী দ্য ইন্ডিয়ান সান জানিয়েছে, ম্যাকাই টেস্টে দ্বিতীয় দিনের সব টিকিট বিক্রিও শেষ হওয়ার পথে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ আগস্ট শুরু হবে। সেদিন অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। স্টেডিয়ামটির আসনসংখ্যা ১০ হাজার।

এই টেস্ট জিতলে তো অবশ্যই ড্র করতে পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পেয়ে স্মরণীয় মুহূর্তের সামনে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাকাই টেস্টের প্রথম দিনের টিকিট শেষ

আপডেট সময় ১২:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬