ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী Logo ২টি এমকিউ-৯বি সিগার্ডিয়ান ড্রোন ভাড়া নিচ্ছে ভারত Logo ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান ইয়েমেনের Logo এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড Logo সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক-ব্যবসায়ীর মৃত্যু Logo অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাকাই টেস্টের প্রথম দিনের টিকিট শেষ Logo বৈদ্যুতিক খুঁটির ‘আর্থিং তার’ কেড়ে নিল কিশোরের প্রাণ Logo ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন নৌবাহিনীর জাহাজ Logo ফুলবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

বার্সেলোনায় পা রেখেই যে বার্তা দিলেন রদ্রি

ম্যানচেস্টার সিটির সাফল্যমণ্ডিত ও স্মৃতিঘেরা অধ্যায়ের ইতি টেনে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিচ্ছেন তারকা মিডফিল্ডার রদ্রি। ক্লাব দুটির সমঝোতা অনুযায়ী প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সাথে ৪ বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করতে যাচ্ছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইতোমধ্যেই বার্সেলোনায় পৌঁছে গেছেন তিনি।

বার্সেলোনার মাটিতে পা রাখার পরপরই নিজের উচ্ছ্বাস আর রোমাঞ্চ চেপে রাখতে পারেননি ২০২৪ সালের এই ব্যালন ডি’অর জয়ী তারকা। বার্সেলোনায় পৌঁছে নিজের স্বপ্ন পূরণের অনুভূতি প্রকাশ করে রদ্রি বলেন, এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত। বার্সেলোনায় খেলা সব সময়ই আমার একটি বড় স্বপ্ন ছিল।

স্পেন জাতীয় দলের বহু সতীর্থ এই ক্লাবে খেলছে। খুব দ্রুত তাদের সঙ্গে মাঠে নামতে চাই এবং বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ সম্ভাব্য সবকটি শিরোপা জিততে চাই।

উল্লেখ্য, ম্যান সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে থাকা রদ্রির জন্য এর আগে বার্সেলোনার দেওয়া ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রথম অফারটি নাকচ করে দিয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়াইয়ে নামা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে বাজিমাত করে বার্সেলোনা।

২০১৯ সালে অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ইংলিশ ক্লাবটির হয়ে প্রায় ২৯৮টি ম্যাচে মাঠে নেমেছেন রদ্রি। সিটির নীল জার্সিতে চারটি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ ও তিনটি ইএফএল কাপসহ মোট ১২টি প্রধান ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। মারাত্মক ইনজুরি কাটিয়ে সম্প্রতি আবারও চেনা ফর্মে ফেরেন এই স্প্যানিশ সেনসেশন এবং স্পেনকে বিশ্বকাপ জেতাতে অসামান্য অবদান রেখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী

বার্সেলোনায় পা রেখেই যে বার্তা দিলেন রদ্রি

আপডেট সময় ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬