ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ( ড. ইউনূসের দোষ ) Logo অজি ভূমিতে এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ Logo ভারতীয় ধনকুবেরের দল ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন Logo ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি রেকর্ড ৪০ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি Logo আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়ে ৩১ আগস্ট Logo সৌদি–পাকিস্তান–তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি Logo সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২ Logo শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ Logo ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচেব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে Logo ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪টি অমূল্য চিত্রকর্ম চুরি

ম্যানসিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটি ছেড়েছেন পেপ গার্দিওলা। নতুন কোচ হয়েছেন এনজো মারেসকা। তবে তার অভিষেকটা ভালো হলো না। মারেসকার ম্যানসিটিকে ৩-০ গোলে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড জিতেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল।

কার্ডিফে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। তরুণ মাইলস লুইস-স্কেলির নিখুঁত পাস থেকে সিটির রক্ষণ ভেঙে বল জালে পাঠান রিকার্ডো কালাফিওরি, যা ১৯৬৮ সালের পর কমিউনিটি শিল্ডে দ্রুততম গোল।

এরপর ম্যাচের ২৭ মিনিটে মার্টিন ওডেগার্ডের ক্রসে জোলিসের হেড পাস থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।

বিরতির পর ৪৮ মিনিটে সিটির ডিফেন্সকে বিভ্রান্ত করে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক ওডেগার্ড নিজেই। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার শিষ্যরা।

এ নিয়ে ১৮তম বার কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল। উত্তর লন্ডনের ক্লাবটির চেয়ে মৌসুমের প্রথম ট্রফিটি বেশি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড—২১ বার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ( ড. ইউনূসের দোষ )

ম্যানসিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

আপডেট সময় ১১:২২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬