ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিয়ে রোনালদো বললেন— এটাই হয়তো শেষ বছর

চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী পর্তুগিজ এই মহাতারকা বলেছেন, সম্ভবত ফুটবলার হিসেবে এটাই আমার শেষ বছর।

২০২৭ সালের জুন পর্যন্ত সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে রোনালদোর। তবে বেশ কিছুদিন ধরে রোনালদোর অবসর নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে ঠিক কবে বুটজোড়া তুলে রাখবেন, তা নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি এত দিন।

ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ব্যালন বেলন ডিয়ার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

রোববার (১৬ আগস্ট) ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ভোগ কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর হতে চলেছে। আমি ফুটবলে অনন্যসাধারণ ছাপ রেখে বিদায় নিতে চাই।

অবসর-পরবর্তী জীবন নিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বলেন, ‘আমার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কাজ আছে যে নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন। ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে, তাই নিজেকে নানা কাজে যুক্ত রাখতে হবে।

কবে অবসর নেবেন, জানালেন রোনালদো

রোনালদো বলেন, আরও বেশি ঘুরতে চাই, নিজের পছন্দের প্যাডেল খেলা দেখতে ও খেলতে চাই। সবচেয়ে বড় কথা, ২৫ বছরের দীর্ঘ আত্মত্যাগের পর আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিয়ে রোনালদো বললেন— এটাই হয়তো শেষ বছর

আপডেট সময় ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬