ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার Logo ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার Logo ২ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন

মেসির পাশে দাঁড়িয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবা হোর্হে মেসির আকস্মিক প্রয়াণে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। এই কঠিন সময়ে সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা তার পাশে দাঁড়িয়ে সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছেন। তবে সব সহানুভূতিকে ছাড়িয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছে তার দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিক্রিয়া।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বাবাকে লেখা মেসির এক আবেগঘন বার্তার নিচে পর্তুগিজ উইঙ্গার কমেন্ট করেছেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।’ দুই মহাতারকার এই ঐতিহাসিক মুহূর্তটি ফুটবলপ্রেমীদের হৃদয় স্পর্শ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ল এক নতুন রেকর্ড।

মেসির প্রতি রোনালদোর এই সমবেদনা জানানোর বার্তাটি এখন পর্যন্ত ইনস্টাগ্রামের ইতিহাসের সবচেয়ে বেশি লাইক পাওয়া রিপ্লাই হিসেবে স্থান করে নিয়েছে। পোস্ট করার মাত্র তিন দিনের মাথায় এই লাইকের সংখ্যা অর্ধ কোটি ছাড়িয়ে যায়, বর্তমানে যা প্রায় ৬৫ লাখে পৌঁছেছে। কাকতালীয়ভাবে, এর আগের সর্বোচ্চ লাইক পাওয়া কমেন্টের রেকর্ডটিও ছিল স্বয়ং রোনালদোর দখলেই।

২০২৫ সালের শেষ দিকে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়ে রোনালদোর করা কমেন্টে লাইকের সংখ্যা ৬০ লাখ অতিক্রম করেছিল। এবার নিজের সেই পুরোনো রেকর্ড ভেঙেই চিরপ্রতিদ্বন্দ্বী মেসির পাশে দাঁড়ানোর মাধ্যমে নতুন ইতিহাস লিখলেন সিআরসেভেন।

এর আগে গত বুধবার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তার প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানিয়ে একটি দীর্ঘ ও অত্যন্ত স্পর্শকাতর বার্তা শেয়ার করেন। সেখানে তিনি বাবার চলে যাওয়ার কঠিন বাস্তবতাকে মানতে না পারার কষ্টের কথা ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ

মেসির পাশে দাঁড়িয়ে রোনালদোর নতুন রেকর্ড

আপডেট সময় ০২:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬