ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান পরিচালনা করে ৯৫৮ বোতল ভারতীয় মাদক ইস্কপ জব্দ করেছে বিজিবি। রবিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার নোয়াবাদী এলাকায় বিজিবি এ অভিযান চালায়।
তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, আট-নয়জন জন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি’র টহলদল ধাওয়া করে। এসময় তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে আটটি চটের বস্তায় ৯৫৮ বোতল ইস্কপ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























