ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজ সচলে ইরান-ওমানের অগ্রগতি কতদূর? Logo গ্যাস সংকট সমাধানে বিরোধীদলের কাছে ৩ মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী Logo শাহজালাল মাজারের দানবাক্সে মিলল প্রায় ৭১ লাখ টাকা, স্বর্ণালংকার-বিদেশি মুদ্রা Logo শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি Logo দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী Logo বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় প্রসঙ্গে এমপির ব্যাখ্যা Logo ১২ মাসে ৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কে আনার লক্ষ্য : প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo বসতঘরে মিললো বাবার মরদেহ, ছেলে পুলিশ হেফাজতে Logo কালিয়াকৈরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

কালিয়াকৈরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে বাসের সঙ্গে গরুভর্তি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।

এ সময় ট্রাকে থাকা ১০ গরুর মধ্যে ৫টি মারা গেছে। এ ছাড়া আহত ৪টি গরু জবাই করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছালে বাসের সামনে একটি অটোরিকশা পড়ে। এ সময় অটোরিকশাকে বাঁচাতে হার্ড ব্রেক করেন বাসচালক। তখন পেছন থেকে গরুভর্তি ট্রাক এসে বাসে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতর থাকা চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। অপর দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে ট্রাকের মধ্যে থাকা ১০টি গরুর মধ্যে ৫টি ঘটনাস্থলেই মারা যায়। বাকি ৫টির মধ্যে গুরুতর আহত অবস্থায় চারটিকে জবাই করা হয়।

মাত্র একটি গরু সুস্থ রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত আর দুজন গুরুতর আহত হয়েছে। এ ছাড়া ট্রাকের মধ্যে থাকা ৫টি গরু মারা গেছে এবং চারটি জবাই করেছে। আহত এবং নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজ সচলে ইরান-ওমানের অগ্রগতি কতদূর?

কালিয়াকৈরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ০৬:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬